কঙ্গনা রানাওয়াত বনাম জাভেদ আখতারের আইনি লড়াইয়ে বড় ধাক্কা বলিউড 'কুইন'-এর! কী জানাল আদালত
kangana ranaut, javed akhatr, bollywood, india, law, কঙ্গনা রানাওয়াত, বলিউড, ভারত, আইন
কঙ্গনা রানাওয়াত বনাম জাভেদ আখতারের আইনি দ্বন্দ্ব নিয়ে বহু দিন ধরেই তোলপাড় চলেছে বলিউডে। একদিকে অভিনেত্রীর পরপর বক্তব্য ও তাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিতর্কের মাঝেই জাভেদ আখতার বলিউডের 'কুইন' কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলার তার পাল্টা মামলায় কঙ্গনা দাবি করেছিলেন যে তাঁর বিরুদ্ধে চলা মানহানির মামালা যা জাভেদ আখতার দায়ের করেছিলেন তা যেন খারিজ করে দেওয়া হয়। এদিন সেই কঙ্গনার দাবিকে খারিজ করল বম্বে হাইকোর্ট।

তারকা বনাম তারকার লড়াই আদালতে
এর আগে বছরের প্রথমের দিকে, মুম্বইয়ের আন্ধেরি আদালতে হাজিরা দিতে হয় কঙ্গনাকে। সেখানে জাভেদের দায়ের করা মামলায় জামিন পান তিনি। ৩৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের ভিত্তিতে জামিন পেয়েছিলেন কঙ্গনা। এর আগে এই মামলায় জামিনের আর্জি জানান অভিনেত্রী। ঘটনার আগে ১ মার্চ কঙ্গনা আদালতে এই মামলায় হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য পরোয়ানা জারি হয়।

কোন বিতর্কিত মন্তব্য ঘিরে এমন মামলা?
উল্লেখ্য, বলিউডে একের পর এক বিতর্কের কেন্দ্রে বারবার উঠে এসেছে কঙ্গনা রানাওয়াতের নাম। তাঁর নাম প্রথমেই হৃতিকের সঙ্গে সম্পর্কের দাবি ঘিরে জড়িয়েছিল। তারপর সেই ঘটনার প্রেক্ষিতে প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন মুখ খুলেই কঙ্গনার বিরুদ্ধে মন্ত্র তন্ত্রের অভিযোগ করেন। এদিকে, এরপর নতুন করে সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্রের শিবসেনার বিরুদ্ধে মুখ খোলেন কঙ্গনা। সেই সময় উদ্ধব ঠাকরের বিরুদ্ধেও অভিনেত্রীর অফিস ভাঙা নিয়ে প্রবল ক্ষোভ উজাড় করে দেন কঙ্গনা। উল্লেখ্য, মুম্বই পুরসভার নেতৃত্বে একটি মামলার হেতু কঙ্গনার অফিস ভাঙা হয়েছিল। এদিকে, এরই মাঝে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মন্তব্য করে কঙ্গনা জাভেদ আখতারের চক্ষুশূল হন।

মন্তব্যে কোন ইঙ্গিত ছিল?
উল্লেখ্য, বলিউডে নেপোটিজম নিয়ে বহু দিন ধরেই কঙ্গনা বহু ধরনের অভিযোগ তুলেছেন। কখনও তিনি কাঠগড়ায় করণ জোহরকে দাঁড় করিয়েছেন, কখনওবা আলিয়া ভাটের বিরুদ্ধে মুখ খুলেছেন। এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও কঙ্গনা বিভিন্ন সময়ে বহু কথা বলেছেন। সেই সময়ই তিনি অভিযোগ করেন যে, জাভেদ আখতার এই ঘটনায় জড়িত। এরপরই কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করেন গীতিকার জাভেদ আখতার।

জাভেদ আখতারের মামলা
কঙ্গনার ওই বিতর্কিত মন্তব্যের পরই জাভেদ আখতার আদালতের দ্বারস্থ হন। এর আগে ১৯ জুলাই ২০২০ সালে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা জাভেেদের বিরুদ্ধে সরব হন। তরপর ২০২০ সালের নভেম্বরে জাভেদ আখতার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় দায়ের হয় মামলা। পরবর্তীকালে অন্ধেরি কোর্টের সেই মামলা গড়িয়েছে বম্বে হাইকোর্টে। এরপর এদিন বম্বে হাইকোর্টের রায়ের পর কঙ্গনা বড়সড় ধাক্কা খান। পরবর্তীকালে তিনি এই ইস্যুতে কোনদিকে অগ্রসর হন, সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications