হাতে স্নাইপার! পরনে আদ্যোপান্ত কালো পোশাক, কাকে খুন করতে যাচ্ছেন কঙ্গনা?

হাতে স্নাইপার! পরনে আদ্যোপান্ত কালো পোশাক, কাকে খুন করতে যাচ্ছেন কঙ্গনা?

বিতর্ক আর কঙ্গনার নাম সমান্তরালে চলে। নেপোটিজমের বিরুদ্ধে বলিউডের তাবড় তারকাদের একহাত নেওয়া হোক কিংবা অন্যান্য কোনও বিষয়, এমনকি রাজনৈতিক বিষয়েও একাধিকবার নানা রকমের বিতর্কে জড়িয়েছেন তিনি। খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্মুখ সমরে ভীরে যেতেও দুইবার ভাবেননি 'থালাইভি' কঙ্গনা রানাওয়াত। আর সেক্ষেত্রে এবার নতুন অবতারে দেখা যেতে চলেছে তাঁকে।

'ধাকড়' টিজার

'হোয়াই বয়েজ হ্যাভ অল দ্যা ফান?' এই প্রশ্ন করে শুরুতেই দেখা যাচ্ছে পুরোদমে অ্যাকশনে মেতেছেন কঙ্গনা রানাওয়াত। একহাতে বন্দুক তো অন্য হাতে ছুঁড়ি, এককথায় টানটান খুনি মেজাজে রক্তের হোলি খেলায় মাতোয়ারা বলিউডের 'ক্যুইন'। সামনে এল কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি 'ধাকড়'এর টিজার। আর প্রথম দর্শনেই মন জয় করলেন কঙ্গনা। হলিউডের অ্যাকশন হিরোইনদের থেকে কোনও অংশে কম লাগছেনা তাঁকে, এমনটাই মত সিনেপ্রেমীদের। টিজারে যে পরিমানে অ্যাকশন দেখা গিয়েছে তাতে যে এই সিনেমা তুফান তুলবে এমনও মনে করছেন কঙ্গনার ফ্যানেরা।

অ্যাকশন প্যাকড সিনেমা

অ্যাকশন প্যাকড সিনেমা

স্নাইপার, দস্তানা আর পুরোপুরি কালো পোশাকে একজন পাক্কা অ্যাকশন হিরোইন লাগছে কঙ্গনা রানাওয়াতকে। 'থালাইভি'তে তিনি যে ভাবে জয় ললিতার ভূমিকায় নিজেকে গড়ে তুলেছিলেন তিনি তা দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। আর এবার তাঁর আগামী সিনেমা 'ধাকড়' হতে চলেছে পুরোদস্তুর অ্যাকশন প্যাকড। আর সেখানে জোরদার মারপিট করতে দেখা যাচ্ছে কঙ্গনাকে।

 স্পেশ্যাল এজেন্ট অগ্নি

স্পেশ্যাল এজেন্ট অগ্নি

আগামী অ্যাকশন ধর্মী সিনেমায় কঙ্গনা রানাওয়াতকে দেখা যেতে চলেছে একজন স্পেশ্যাল এজেন্টের ভূমিকায়। আর সেখানে তাঁকে দেখা গিয়েছে সোজা স্নাইপার নিয়ে যুদ্ধের ময়দানে নামতে। সিনেমায় কঙ্গনার চরিত্রের নাম হতে চলেছে অগ্নি। যিনি শত্রুকে নিমেষে নিকেশ করে ফেলতে সিদ্ধহস্ত। দুশমন যতই দুর্ধর্ষ হোক না কেন তার রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না অগ্নি। তাঁর কাছে যে কোনও অসম্ভব মিশনই সম্ভব। আর এইরিকম মারকাটারি সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে, যা নিয়ে এখন চলছে জোরদার চর্চা।

কবে আসছে 'ধাকড়'?

কবে আসছে 'ধাকড়'?

সবকিছু ঠিক থাকলে নাকি আগামী ২০ মে মুক্তি পাবে 'ধাকড়'। তার আগেই সামনে এল সিনেমার টিজার। এই ছবির পরিচালনা করছেন রজনীশ ঘাই। এছাড়াও দেখা যেতে চলেছে অর্জুন রামপালকে, রুদ্রবীরের চরিত্রে অভিনয় করবেন তিনি। অভিনেত্রী দিব্যা দত্ত রয়েছেন রোহিণী চরিত্রে। এবং বড় চমক হল হ্যান্ডলারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বুদাপেস্টে কঙ্গনার সঙ্গে 'ধাকড়' ছবির শুটিং করেছিলেন শাশ্বত, সেখানে যে কত মজা হয়েছিল তা আগেই জানিয়েছেন তিনি। আর এবার সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাঁরা দেখতে পাবেন 'ধাকড়'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+