Kalki 2898 AD: বক্স অফিসে সাড়ে ৫০০ কোটি পার OTT মুক্তির আগেই নয়া রেকর্ড গড়ল কল্কি
চলতি বছরের মেগা হিট ছবিতে পরিণত হল কল্কি। বক্স অপিসে ৫৬০ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে প্রভাস-অমিতাভ বচ্চনের এই ছবিটি। ইতিমধ্যেই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির তোরজোর শুরু করে দিয়েছে।
শাহরুখ খানের জওয়ানের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ছবিটি। সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন হয়েছে তেলুগু ভাষায়। ১০ সপ্তাহ চলার পর সেটি ওটিটি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই চার সপ্তাহ হয়ে গিয়েছে। বাকি ৬ সপ্তাহ চলার পরেই সেটি ওটিটিতে মুক্তি পাবে।

মুক্তির প্রথম সপ্তাহেই ৪০০ কোটি পার করে ফেলেছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে কিছুটা কমেছিল কালেকশন। পর পর চার সপ্তাহ ধরে বক্স অফিসে জনপ্রিয়তা বজায় রেখেছে ছবিটি। মোট ৫৮৯ কোটি টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটের ভারতীয় ছবি এটি।
কল্কি পুরাণের কাহিনী অবলম্বনে পরিচালক নাগা অশ্বিন ছবিটি তৈরি করেছেন। এখনও পর্যন্ত ২০২৪ সালের সবচেয়ে হিট ছবিতে পরিণত হয়েছে কল্কি। ৬০০ কোটি টাকা খরচ করে ছবিটি তৈরি করা হয়ছে। প্রভাস, অমিতাভ বচ্চন. কমল হাসান, দীপিকা পাড়ুকোন, বিজয় দেবরকোন্ডা, শাশ্বত চট্টোপাধ্যায় সহ একাধিক অভিনেতা ছবিটিতে রয়েছে। প্রভাস একাই ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অমিতাভ বচ্চনও পিছিয়ে নেই। তিনি ৫০ কোটি টাকা নিয়েছেন এই ছবির জন্য।
ছবিটিতে প্রভাসকে ছাপিয়ে গিয়েছেন অমিতাভ বচ্চন। তিনি ছবিতে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন। আর প্রভাসের চরিত্রের নাম ভৈরব। অন্যদিকে দীপাকা পুড়ুকোনকে গর্ভবতী দেখানো হয়েছে। তাঁর গর্ভেই জন্ম নেবে কল্কি অবতার। একেবারে হলিউডের ছবিকে টক্কর দিতে পারে এমন দেখানো হয়েছে ছবিতে।












Click it and Unblock the Notifications