Kalki 2898 AD: প্রভাস-দীপিকা-অমিতাভ, তিন মেগাস্টার এক ছবিতে, পারিশ্রমিকে কে কাকে টেক্কা দিলেন জেনে নিন
বহু তারকা সমাবেশে তৈরি হয়েছে কল্কি ২৮৯৮ এডি। হলিউডের সঙ্গে টক্কর দিতে পারে এই ছবি। প্রথম দর্শনেই প্রেমে পড়ে গিয়েছেন দর্শকরা। প্রভাস, অমিতাভ বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন বলিউডের তাবর তারকা রয়েছেন ছবিতে। তার সঙ্গে আমাদের বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়ও রয়েছেন।
এতো জন তারকা এক ছবিতে। তাহলে কত টাকা তাঁরা পারিশ্রমিক নিয়েছেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে প্রভাস নাকি একাই ১০০ কোটি টাকা নিয়েছেন। বাহুবলি তারকাই সিংহভাগ টাকা নিয়েছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোন নিয়েছেন মাত্র ২০ কোটি টাকা। যদিও বলিউডের নায়িকাদের মধ্যে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি।

আর অমিতাভ বচ্চন নিয়েছেন ১০ কোটি টাকা। বুড়ো হারেও যে ভেল্কি দেখানো যায় সেটা তিনি এই ছবিতে বুঝিয়ে দিয়েছেন। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অন্যদিকে দক্ষিণভারতকে আরেক তারকা কমল হাসান নিয়েছেন ১৫ কোটি টাকা। বলিউডের হালফিলের অভিনেত্রী দিশা পাটানি তিনিও নেহাত কম পারিশ্রমিক নেননি। ২ কোটি টাকা নিয়েছেন দিশা।
এদিকে দক্ষিণ ভারতের আরেক প্রথম সারির তারকা দুলকাল সলমানও রয়েছেন এই ছবিতে। তিনি নিয়েছেন ৩ কোটি টাকা। অন্যদিকে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় ৫০ লক্ষ টাকা। অন্যান্য সহ অভিনেতাদের পারিশ্রমিককও ৫০ লক্ষ টাকাই হয়েছে। কোটি কোটি টাকা পারিশ্রমিক দিয়ে যে ছবি তৈরি হয়েছে সেই ছবির বাজেট কত হবে সেটা আন্দাজ করাই যাচ্ছে। পরিচালক নাগ অশ্বিনী ছবিটি তৈরি করতে ৬০০কোটি টাকা খরচ করেছেন। বক্স অফিসে এখন কত কালেকশ করতে পারে ছবিটি সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications