Kalki 2898 AD Boxoffice: ধারে কাছে নেই অস্কারজয়ী RRR থেকে সালার, মার্কিন মুলুকে বক্স অফিসে নয়া রেকর্ড 'কল্কি'র

কল্কি ২৮৯৮ এডি মুক্তির সঙ্গে সঙ্গে হইহই ফেলে দিয়েছে। ভারতে তো বটে বিদেশেও কল্কি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মুক্তির আগে থেকেই রেকর্ড টিকিট বিক্রি হয়ে গিয়েছেল। ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাতেই মার্কিন মুলুকে মুক্তি পেয়েছে কল্কি।

মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নেটপাড়ায় হইহই পড়ে গিয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়ে ফেলেছে। কল্কিতে প্রভাসকে দেখার জন্য দক্ষিণ ভারতে রেকর্ড টিকিট বিক্রি হয়েছে। টিকিটের দাম ২৩০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নাকা অশ্বিনের পরিচালনায় কল্কি নিয়ে বিদেশেও হইহই শুরু হয়ে গিয়েছে প্রথম দিন থেকেই। বিদেশের মাটিতও প্রথম দিনেই রেকর্ড কালেকশন করতে শুরু করে দিয়েছে কল্কি।

Kalki 2898 AD Boxoffice

জানা গিয়েছে কল্কি প্রথম দিনেই মার্কিন মুলুকে প্রভাসের আগের ছবি সালারের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গিয়েছে। এমনকী অস্কার জয়ী রাজামৌলির ছবি RRR-কেও ছাপিয়ে গিয়েছে কল্কি। ভারতীয় সময় গতকাল রাতেই উত্তর আমেরিকায় ছবিটির প্রিমিয়ার হয়েছে। সেখানে প্রভাস নিজে উপস্থিত ছিলেন। তারপর থেকে শো চলছেই প্রথম দিনেই RRR-র বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে গিয়েছে প্রভাসের এই ছবি।

চলতি বছরে অ্যাডভান্স বুকিংয়েও রেকর্ড গড়েছে কল্কি। এই বছরে প্রথম থেকেই একের পর এক বিগ বাজেটের ছবি মুক্তি পেয়েছে কিন্তু কল্কির মতো টিকিটের অ্যাডভান্স বুকিং হয়নি এর আগে কোনও ছবি। এমনকী দীপিকা পাড়ুকোনের ফাইটার ছবিটিও এতোটা বক্স অফিস কালেকশন করতে পারেনি। ১৬৪৮িট শো হয়ে গিয়েছে উত্তর আমেরিকায় ৩০ লক্ষ টাকার টিকিট বুক হয়েছে। প্রিমিয়ার ডে-তে এতোটা কালেকশন হয়নি কখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+