Kalki 2898 AD: অ্যাডভান্স বুকিংয়ে নয়া রেকর্ড গড়ল কল্কি, ২৩০০ টাকায় বিকোচ্ছে টিকিট

কল্কি ২৮৯৮ এডি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন। ট্রেলর মুক্তির পর থেকে ছবিটিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট পাড়ায়। হলিউডের ছবির সমতুল্য হয়ে গিয়েছে ছবিটি এমনই দাবি করতে শুরু করেছেন দর্শকরা। এরই মধ্যে অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড গড়েছে কল্কি।

একাধিক ভাষায় মুক্তি পাবে ছবিটি। হিন্দি, তামিল, তেলুগু এই ভাষা গুলিতে একসঙ্গে মুক্তি পাবে ছবি। এক ঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করবেন। অ্যাডভান্স বুকিংয়ে ৫০ কোটি টাকা পার করে যাবে বলে জানা গিয়েছে। প্রায় ৩৭ কোটি টাকার টিকিট এখন বিক্রি হয়ে গিয়েছে। নাগ অশ্বিনের পরিচালনায় ছবিটি ঘিরে প্রথম থেকেই দর্শকদের কৌতুহল তৈরি হয়েছে।

Kalki 2898 AD

সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে হায়দরাবাদে। প্রভাসের ছবি সালারের টিকিট ২ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছিল। ওপেনিং ডে-তেই সালার ছবিটি রেকর্ড কালেকশন করেছে। কল্কি এডি ছবিতে রয়েছেন একাধিক বড় তারকা। অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন,প্রভাস, দিশা পাটানি, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো বড় তারকারা। ইতিমধ্যেই অ্যাডভান্স বুকিংয়ে ৩৭ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

আগামী কয়েকদিন সেই বুকিংয়ের পরিমান ৫০ লক্ষ টাকা পার করে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছেন ছবির একটি টিকিটের দাম ২৩০০ টাকা পেরিয়ে গিয়েছে। ওপেনিং ডে-কতে শুধু ভারতেই ১২০ কোটি টাকা কালেকশন করবে ছবিটি এমনই মনে করা হচ্ছে। আর ইন্টারন্যাশনাল লেভেলে ২০০ কোটি টাকা কালেক্ট করে ফেলবে বলে আশা করা হচ্ছে।

পৌরানিক গল্পের সঙ্গে মিশিয়ে হাইটেক ফিকশন হিসেবে ছহিটি তৈরি করা হয়েছে। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। আর ভিলেনের চরিত্রে দেখা যাবে বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়কে। একেবারে সাইফাই ছবিিট তৈরি হয়েছে বলে মনে করছে নেটপাড়া। দেশের অধিকাংশ শহরেই ১০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে টিকিট। দক্ষিণ ভারতের হায়দরাবাদ সহ একাধিক শহরে ২৩০০ টাকা পর্যন্ত দাম চড়েছে। মুম্বইয়ে ১৫০০ থেকে ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে টিকিট। এর আগে শাহরুখ খানের জওয়ান ছবির টিকিটের দামও এই ভাবে চড়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+