দামে কম, মানে ভালো কাকলি ফার্নিচার-এর ভাইরাল স্রোত অব্যাহত! ঋতাভরী আনলেন নয়া ভিডিও
দামে কম , মানে ভালো কাকলি ফার্নিচার-এর ভাইরাল স্রোত অব্যাহত! ঋতাভরী আনলেন নয়া ভিডিও
সোশ্যাল মিডিয়া কার্যত গত কয়েকদিন ভরে গিয়েছে 'কাকলি ফার্নিচার' এর বিজ্ঞাপন সংক্রান্ত মিমে। বিভিন্ন ইস্যুতে এই বিজ্ঞাপনকে ব্যবহার করে নতুন ভাবে খিল্লি -মশকরায় মেতেছে বাঙালি। 'দামে কম , মানে ভালো কাকলি ফার্নিচার' এই ট্যাগলাইনে কার্যত ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার নানান মিম। এই পরিস্থিতিতে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী এনেছেন আরও এক নতুন ভিডিও।

সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে থাকা কাকলি ফার্নিচার নিয়ে একাধিক মিম সামনে এসেছে। কোথাও সম্বন্ধের কথা বলার সময় দুই বাড়ির মধ্যে কাকলি ফার্নিচারের আলোচনা, কোথাওবা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এমন ফার্নিচারের প্রসঙ্গ তুলে মিম প্রদর্শিত হয়েছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর্ধমানের 'খুবসুরৎ ফার্নিচার'।
একের পর এক মিমের ঝড়ে যখন গোটা নেট দুনিয়া কাঁপছে তখন ঋতাাভরী চক্রবর্তী ও তাঁর বোন মধুজা চক্রবর্তী প্রকাশ্যে আনলেন কাকলি ফার্নিচারের আদলে তাঁদের তৈরি ভিডিও। 'দামে কম , মানে ভালো কাকলি ফার্নিচার' এই ট্যাগলাইন কার্যত নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications