Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অনস্ক্রিনে কোনওদিনও কাউকে চুমু খান না এই নায়িকা, কিন্তু তাঁকেই জোর করে চুমু খেলেন নায়ক

ছবির শ্যুটিং চলাকালীন রণদীপ হুডার চুমুতে ক্ষুব্ধ হলেন কাজল আগরওয়াল, পরিচালকের অনেক বোঝানোর পর গলল বরফ

দক্ষিণী ছবির ডাকসাইটে নায়িকা কাজল আগরওয়াল এখন বলিউডেও বেশ জনপ্রিয়। কিন্তু তা বলে দক্ষিণী ছবিকে মোটেও কম গুরুত্ব দিচ্ছেন না। দক্ষিণ ভারতীয় ছবির দর্শকদের আবেগকে সম্মান জানিয়ে কোনওদিনও অনস্ক্রিন চুমু খান না তিনি। কিন্তু এই কাজল আগরওয়ালকেই হিন্দি ছবির শ্যুটিংয়ে একপ্রকার জোর করে না জানিয়ে চুমু খেলেন নায়ক রণদীপ হুডা। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধও হয়েছিলেন তিনি।

দো লফজোঁ কী কহানি ছবিতে কাজল ও রণদীপের একটি চুম্বনের দৃশ্য রয়েছে। কিন্তু চুমু খাওয়া একেবারেই স্ক্রিপ্টে ছিল না। দৃশ্যটি ফুটিয়ে তুলতে আচমকাই কাজলকে চুমু খেয়ে বসেন নায়ক রণদীপ হুডা। তাঁর এই কাজে হতভম্ভ হয়ে যান কাজল। এমনকি ক্ষুব্ধ হয়ে সেট ছেড়ে বেরিয়েও যান তিনি। চুমুর দৃশ্যটি কাট করতেও বলেন তিনি।

অনস্ক্রিনে কোনওদিনও কাউকে চুমু খান না এই নায়িকা, কিন্তু তাঁকেই জোর করে চুমু খেলেন নায়ক

পরিস্থিতি সামাল দিতে এরপর আসরে নামতে হয় পরিচালক দীপক তিজোরিকে। অনেক বোঝানোর পর অবশেষে বরফ গলে। কাজলকে চুম্বন দৃশ্যটির গুরুত্বও বোঝান পরিচালক দীপক তিজোরি।

অনস্ক্রিনে কোনওদিনও কাউকে চুমু খান না এই নায়িকা, কিন্তু তাঁকেই জোর করে চুমু খেলেন নায়ক

পরে জানা যায় দক্ষিণী ছবিতে কেরিয়ার নষ্ট হয়ে যাওযার ভয়েই অনস্ক্রিন চুমুতে আপত্তি কাজল আগরওয়ালের। বলিউডে একটু একটু করে পায়ের মাটি শক্ত হলেও তাঁর যে মূল ভরসা এখনও দক্ষিণই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+