(ছবি) ৭০ তম জন্মদিনে চতুর্থ বিয়ে করলেন কবীর বেদী, সৎ মা-কে 'দুষ্টু ডাইনি'-র সঙ্গে তুলনা পূজা বেদীর!

প্রবীন অভিনেতা কবীর বেদী নিজের ৭০ তম জন্মদিনে জীবনের চতুর্থ বিয়েটি সেরেই ফেললেন। পাত্রী, ৪২ বছর বয়সী ঘণিষ্ঠ বান্ধবী পারভিন দুসঞ্জ। গত ১৫ জানুয়ারি কবীর ও পারভিন সাত পাকে বাঁধা পড়েছেন। (ছবি দেখুন প্রতিবেদনের শেষে)

কিন্তু বাবার এই চতুর্থ বিয়ে খুব একটা ভাল চোখে দেখছেন না মেয়ে অভিনেত্রী-কলম লেখিকা পূজা বেদী। বাবা ও মেয়ে বেদীর মধ্যে কখনও সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, তবে কবীরের চতুর্থ বিয়ে বাবা-মেয়ের সম্পর্কের সেই ফাটলকেই আরও গভীর করল।

কবীরের সঙ্গে পারভিনের বিয়ের খবর প্রকাশ হতেই সবাইকে চমকে একটি টুইট করে বসেন পূজা। তাঁর টুইট অনুযায়ী, "রূপকথার গল্পেও দুষ্ট ডাইনি বা বদ সৎমা থাকে! আমার জীবনে সবেমাত্র তারা আবির্ভাব হল।" হ্যাসট্যাগে @iKabirBedi এবং @parveendusanj।

টুইটটি স্বাভাবিকভাবেই বাবা- মেয়ের সম্পর্কের তিক্ততা প্রকাশ করছে বলে টুইটারে আলোচ্য বিষয় হয়ে ওঠে। এরপরই ১৭ জানুয়ারি, পূজা আরও একটি টুইট করে বলেন, আমার শেষ টুইটটি ডিলিট করে দিয়েছি। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগোনো যাক। আমি বাবাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

আরও পড়ুন :

ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে করেন কবীর। বিয়ের দিনও উপস্থিত ছিলেন না পূজা। আর তা নিয়েও তৈরি হয়েছিল জল্পনা। কিন্তু মিস মালিনি ডট কমকে দেওযা একটি সাক্ষাৎকারে পূজা জানিয়েছেন, বিয়েতে তিনি আমন্ত্রিতই ছিলেন না।

কবীর বেদীর প্রথম পক্ষের স্ত্রী ওডিশি নৃত্যশিল্পী প্রতিভা বেদীর সন্তান পূজা। প্রতিভার পর এবং পারভিনের সঙ্গে সম্পর্কের আগে কবীর আরও দুটি বিয়ে করেছিলেন সুজান হামফ্রেস এবং নিকি বেদীকে। বিয়ে করার আগে প্রায় এক দশক একে অপরের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন কবীর ও পারভিন।

৭০-এ বিয়ে

৭০-এ বিয়ে

প্রবীন অভিনেতা কবীর বেদী নিজের ৭০ তম জন্মদিনে জীবনের চতুর্থ বিয়েটি সেরেই ফেললেন। পাত্রী, ৪২ বছর বয়সী ঘণিষ্ঠ বান্ধবী পারভিন দুসঞ্জ।

বিয়ে

বিয়ে

দীর্ঘ প্রায় একদশক লিভ ইন সম্পর্কে থাকার পর গত ১৫ জানুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন কবীর ও পারভিন।

দুষ্টু ডাইনি

দুষ্টু ডাইনি

কিন্তু বাবার এই চতুর্থ বিয়ে খুব একটা ভাল চোখে দেখছেন না মেয়ে অভিনেত্রী-কলম লেখিকা পূজা বেদী। বাবা ও মেয়ে বেদীর মধ্যে কখনও সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না, তবে কবীরের চতুর্থ বিয়ে বাবা-মেয়ের সম্পর্কের সেই ফাটলকেই আরও গভীর করল। তাঁর টুইট অনুযায়ী, "রূপকথার গল্পেও দুষ্ট ডাইনি বা বদ সৎমা থাকে! আমার জীবনে সবেমাত্র তারা আবির্ভাব হল।"

চতুর্থ বিয়ে

চতুর্থ বিয়ে

কবীর বেদীর প্রথম পক্ষের স্ত্রী ওডিশি নৃত্যশিল্পী প্রতিভা বেদী। প্রতিভার পর এবং পারভিনের সঙ্গে সম্পর্কের আগে কবীর আরও দুটি বিয়ে করেছিলেন সুজান হামফ্রেস এবং নিকি বেদীকে।

সম্পর্কের জটিলতা

সম্পর্কের জটিলতা

তাঁর টুইট টুইটারে বিতর্কের জন্ম দিচ্ছে দেখে পরের দিনই অর্থাৎ ১৭ জানুয়ারি নিজের টুইটটি ডিলিট করে দেন পূজা। এবং আর একটি টুইট করে বলেন, "আমার শেষ টুইটটি ডিলিট করে দিয়েছি। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে এগোনো যাক। আমি বাবাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। "

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+