প্রকাশ্যে এল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর নতুন ছবির নাম, দেখুন প্রথম ঝলক
প্রকাশ্যে এল জুরাসিক ওয়ার্ল্ডের নতুন ছবির নাম। জুরাসিক ওয়ার্ল্ডের ৭ তম ছবির নাম জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ। এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জোনাথন বেইলি এবং মহেরশালা আলী। ছবিটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের ঘটনার পাঁচ বছর পরে এই ছবিটি তৈরি করা হয়েছে। ছবির নামের পাশাপাশি প্রকাশ্যে এসেছে ছবির প্রথম লুকও।
সীমিত সংখ্যক ডাইনোসর দেখা যাবে এই ছবিতে। ছবির গল্প অনুযায়ী, এই তিনটি প্রাণীর কাছে সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধের একটি চাবিকাঠি রয়েছে। মূলত এই তিনটি ডাইনোসরকে কেন্দ্র করেই এগিয়েছে এই ছবির গল্প। ছবিতে দেখা যাবে ডাইনোসরের ডিএনএ সংগ্রহের জন্য একটি মিশনে গিয়েছেন কয়েকজন। তাঁদের সেই মিশনে নেতৃত্ব দিচ্ছেন এক বিশেষজ্ঞ। আলী তাঁর সঙ্গী ডানকান কিনকেডের ভূমিকায় অভিনয় করেছেন। একজন জীবাশ্মবিদ ডক্টর হেনরি লুমিসের ভূমিকায় অভিনয় করেছেন বেইলি।

ছবি সৌজন্য- পিটিআই
ছবিটির প্রথম যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে জোহানসন এবং বেইলি লম্বা ঘাসের মধ্য দিয়ে কিছু দেখছেন। আর আলীকে দেখা যাচ্ছে কোনও কিছু দেখে চিৎকার করতে। এই ছবির প্রথম যে পোস্টারটি প্রকাশ্যে এসেছে তার ক্যাপশনে লেখা, 'একটি নতুন যুগের জন্ম হয়েছে'।
'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ'-এর কাস্ট তালিকা একেবারে তারকাখচিত। এই ছবিতে জোরা বেনেটের চরিত্রে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, ডানকান কিনকেডের চরিত্রে দেখা যাবে মাহেরশালা আলীকে। ডক্টর হেনরি লুমিসের চরিত্রে অভিনয় করেছেন জোনাথন বেইলি। মার্টিন ক্রেবসের চরিত্রে অভিনয় করেছেন রুপার্ট ফ্রেন্ড এবং রুবেন ডেলগাডোর চরিত্রে অভিনয় করেছেন ম্যানুয়েল গার্সিয়া-রুলফো। সবকিছু ঠিক থাকলে আগামী ২ জুলাই, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ'।












Click it and Unblock the Notifications