ক্যাটরিনা ও ভিকির নতুন অতিথিকে স্বাগত, খুশির রেশ বলিউড দুনিয়ায়
বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের জীবনে এল বহু প্রতীক্ষিত সুখবর। তাঁদের ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্রসন্তান। শুক্রবার, সামাজিক মাধ্যমে একটি পোস্টে বাবা মা হওয়ার মধুর আনন্দ ভাগ করে নেন এই তারকা দম্পতি।
একটি নীল বেবি ক্যারেজ ও টেডি বিয়ার সহ সুন্দর কার্ডে লেখা ছিল "আমাদের ছোট্ট খুশির সঞ্চয় আমাদের জীবনে এসে গেছে। আমরা অন্তহীন ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাচ্ছি। এর সঙ্গে ভিকি ক্যাপশনে লেখেন "ব্লেসড"।

পোস্টে এই ঘোষণা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিনন্দন বার্তায় ভরে গেল সোশ্যাল মিডিয়া।
প্রিয়াঙ্কা চোপড়া লিখলেন, "সো হ্যাপি! কংগ্রাচুলেশন!"
রাকুল প্রীত সিং মন্তব্য করলেন, "ওএমজি! অভিনন্দন তোমাদের দুজনকে! খুবই খুশি।"
গায়িকা নীতি মোহন দিলেন ভালোবাসায় ভরা শুভেচ্ছা "Vadhayiaannnnn!"
অর্জুন কাপুর পাঠালেন নানা ইমোজি, আর করিনা কাপুর খান লিখলেন, "ক্যাট! বয় মামা ক্লাবে তোমাকে স্বাগত! তোমাদের জন্য অনেক খুশি।"
সদ্য মা হওয়া পরিণীতি চোপড়াও লিখলেন, "অভিনন্দন নতুন মা-বাবা!"
গত সেপ্টেম্বরে ক্যাটরিনা ও ভিকি প্রথমবার জানিয়েছিলেন তাঁরা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সেদিন সামাজিক মাধ্যমে শেয়ার করা পোলারয়েড ছবিতে দেখা গিয়েছিল বিকির আলতো স্পর্শে ক্যাটরিনার বেবি বাম্পকে আদর করা মুহূর্ত, যা তখনই ভক্তদের হৃদয় জয় করেছিল।
সম্প্রতি ক্যাটরিনা 'মেরি ক্রিসমাস' ছবিতে শেষ দেখা গিয়েছেন। জানা যাচ্ছে, মা হিসেবে জীবনের নতুন অধ্যায় উপভোগ করতে তিনি কিছু সময় অভিনয় থেকে বিরতি নেবেন। অন্যদিকে, বিকি এই বছর 'ছাভা' ছবিতে নজর কাড়েন ও শীঘ্রই সঞ্জয় লীলা ভন্সালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে তাঁকে।












Click it and Unblock the Notifications