Jolly LLB 3: অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘জলি এলএলবি ৩’, ছবিতে জুটি বাঁধছেন অক্ষয় ও আরশাদ
Jolly LLB 3: ১০ বছর আগে বড় পর্দায় মুক্তি পেয়েছিল 'জলি এলএলবি' (Jolly LLB)। ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি (Arshad Warsi) ও সৌরভ শুক্লকে। এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হয় ২০১৭ সালে, যার নাম দেওয়া হয় 'জলি এলএলবি ২'। এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), হুমা কুরেশির মতো অভিনেতারা। এরপর কেটেছে ৬ বছর। অক্ষয় কুমার অভিনীত ছবির বিরুদ্ধে অভিযোগ তোলা হয় বিচার ব্যবস্থার দিকে। আজমের-এর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান ছবির পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এসবের মধ্যেই যেন তৃতীয় ভাগ নিয়ে শুরু হয় জল্পনা। তবে এসব জবাব নিয়ে হাজির 'জলি এলএলবি ৩' (Jolly LLB 3)। ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম ছবিতে মুখ্য চরিত্রে আরশাদ ওয়ারসি অভিনয় করলেও দ্বিতীয় ভাগে সেখানে তাঁর জায়গায় দেখা যায় অক্ষয় কুমারকে। তবে এবার 'জলি এলএলবি ৩' ছবিতে বাদ পড়ছেন না কেউই। সুভাষ কাপুরের 'জলি এলএলবি ৩'-এর জন্য জুটি বেঁধেছেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ার্সি, এমনটাই জানিয়েছেন অভিনেতা নিজেই। আরও জানা গিয়েছে, ছবিতে একে অপরকে টেক্কা দিতে চলেছে এই দুই উকিল।

ছবি সৌজন্য- PTI
এর আগে অক্ষয় রাজস্থানে সিনেমাটির সময়সূচী ঘোষণা করেছিলেন। অক্ষয় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরশাদের সাথে জলি এলএলবি ৩-এর সেট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে রক্তাক্ত অবস্থায় দুজনকেই বাইক চালাতে দেখা যাচ্ছে। বিটিএস ভিডিও-টি ইঙ্গিত দিচ্ছে যে, সেটি কোনও যুদ্ধের দৃশ্যের হতে পারে। 'কোর্টরুম ড্রামা' ঘরানার এই ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর, ২০২৫। ছবিটিতে আরও অভিনয় করেছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি এবং অমৃতা রাও। ২০১৩ সালে আরশাদকে নিয়ে 'জলি এলএলবি' ফ্র্যাঞ্চাইজি শুরু হয়েছিল। ২০১৭ সালে অক্ষয় সিক্যুয়েলে যোগ দেন। এবার বড় পর্দায় দেখা যাবে এই দুই অভিনেতাকেই।
সম্প্রতি ২০১৭ সালে, অক্ষয় এবং হুমা কুরেশি জলি এলএলবি ২-তে অভিনয় করেছিলেন, যা ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জলি এলএলবি-র সিক্যুয়েল। প্রথম ছবিতে আরশাদ এবং সৌরভ শুক্লা মুখ্য ভূমিকায় ছিলেন। প্রথম অংশে অমৃতা রাও অভিনয় করেছিলেন। এই দুই ছবিই দারুণ চলেছিল বক্স অফিসে।












Click it and Unblock the Notifications