এবার জাদুকর হয়ে ফিরছেন পঞ্চায়েতের সচিবজি, বিখ্যাত ওটিটিতে নয়া ভূমিকায় জিতেন্দ্র কুমার
এবার জাদুকর হয়ে ফিরছেন পঞ্চায়েতের সচিবজি, বিখ্যাত ওটিটিতে নয়া ভূমিকায় জিতেন্দ্র কুমার
বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে জাদুকর হয়ে ফিরে আসছেন সকলের প্রিয় 'সচিবজি'। এই কথা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ এবার পঞ্চায়েতের সাদামাটা 'সচিবজি' হিসেবে নন, বরং ক্যামেরার সামনে এক দুর্ধর্ষ জাদুকর হিসেবে ধরা দিতে চলেছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। সম্প্রতি নিজেদের অফিসিয়াল স্যোশাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামের পেজ থেকে পোস্ট করে এই কথা জানিয়েছে নেটফ্লিক্স। আর এই ঘটনা সামনে আসতেই চর্চা শুরু হয়েছে ফ্যান মহলে।

নয়া অবতারে সচিবজি
পঞ্চায়েত সিরিজের দুটি পার্টেই পঞ্চায়েতের কর্মী অর্থাৎ 'সচিবজি'র ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম পর্বের থেকেও অনেক বেশি আলোচনা হচ্ছে দ্বিতীয় পর্বটিকে নিয়ে। পঞ্চায়েত-২ এর সচিবজির কথা এখন সবার মুখে মুখে। এবার সচিবজিকে নতুন অবতারে দেখতে চলেছেন দর্শকরা।

পঞ্চায়েত অফিস থেকে জাদুর মঞ্চে
সূত্রের খবর, একটি অত্যন্ত জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে জাদুকরের ভূমিকায় আসছেন তিনি। সমীর সক্সেনা পরিচালিত 'জাদুকর' নামক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন জীতেন্দ্র। ওটিটি প্লাটফর্ম থেকে এই খবর দেওয়া হয়েছে। এটি একটি স্পোর্টস-কমেডি-ড্রামা ছবি। ওটিটি প্লাটফর্মের পক্ষ থেকে এটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে জিতেন্দ্র ওরফে জিতুকে দেখা গিয়েছে জাদুকরের ভূমিকায়। নিজের স্বপ্ন পূরণে অবিচল সে। ছবিতে অভিনয় করছেন জাভেদ জাফেরি এবং আরুশি শর্মা।

জাদু, খেলা ও প্রেমের গল্প
ছবিটির মূল গল্প হল, নিজের ভালোবাসার মানুষটিকে পেতে পরীক্ষা দিতে হবে। তাও যে সে পরীক্ষা নয়। দেশের এক ছোট শহরের জাদুকর এক মেয়ের প্রেমে পড়েন। কিন্তু ঝামেলা শুরু হয় সেখান থেকেই। নিজের প্রেমিকাকে সারা জীবনের জন্য কাছে পেতে গেলে এলাকার একটি ফুটবল টুর্নামেন্ট জিততে হবে। কিন্তু জাদুকরের ফুটবলের প্রতি কোনো আগ্রহ নেই। পাশাপাশি ওই পাড়ার দলটি এর আগে কোনও দিন ফুটবল টুর্নামেন্ট জেতে নি। এখানে জয় আনাটাই চ্যালেঞ্জ। সূত্রের খবর, এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আগামী ১৫ জুলাই থেকে স্ট্রিম করবে এই সিরিজ। পরিচালক-প্রযোজক, সমীর সক্সেনা একটি বিবৃতিতে বলেছেন, খেলা ও প্রেমের ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হচ্ছে।

জিতেন্দ্র যখন ম্যাজিক মিনু
জানা গিয়েছে যে মধ্যপ্রদেশের এক অখ্যাত অঞ্চলের পটভূমিকায় রচিত ছবির প্লট। এখানে জিতেন্দ্র কুমারের চরিত্রের নাম 'ম্যাজিক মিনু।' জিতেন্দ্র ছাড়াও এই ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রী আরুশি শর্মা, জাভেদ জাফরি, বিক্রম মালতি, গণেশ দেবকর, ধ্রুব ঠক্রাল অজিত সিং পলাওয়াত সহ একগুচ্ছ তারকাকে। সিরিজের নাম ঘোষণা করে 'নেটফ্লিক্স' ইনস্টা পোস্টে লিখেছে, 'তালি দিয়ে স্বাগত জানান নিমুচের প্রিয় জাদুকরকে।' আগামী ১৫ জুলাই ওটিটিতে দেখা যাবে এই ছবি।












Click it and Unblock the Notifications