Jawan: জওয়ান SRK-র অ্যাকশন চমক ধরাচ্ছে, হলিউডের ডাক পেলেন অ্যাটলি
অ্যাকশন থেকে রোমান্স একেবারে যাকে বলে জমজমাট টানটান উত্তেজনায় ভরা সিনেমা জওয়ান। পুরোটাই সাজিয়েছেন ডিরেক্টর এবং রাইটার অ্যাটলি। এবার হলিউডের ডাক পেলেন তিনি। দক্ষিণভারতের এক নম্বর স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক তিনি। তাঁর ছবিতে কাজ করার জন্য অনেক অভিনেতা অপেক্ষা করে থাকেন।
শাহরুখ খানের জওয়ান ছবি দেখার পর হলিউড থেকে ডাক পেয়েছেন বলে জানিয়েছেন পরিচালক অ্যাটলি। তিনি বলেছেন শাহরুখের বেশ কয়েকটি অ্যাকশন সিন মুগ্ধ করেছে নাকি হলিউডের ডিরেক্টরদের। সেকারণে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হলিউড থেকে নাকি অনেকেই ফোন করেছে তাঁকে।

অ্যাটলি জানিয়েছেন জওয়ান ছবিতে হলিউডের অনেকেই কাজ করেছেন। বিশেষ করে অ্যাকশন ডিরেক্টর। বিশেষ করে স্পিরো ব়্যজাটোর। স্পিরো এবং হলিউডের অন্যান্য পরিচালকরা জোয়ান ছবিটি দেখেছেন। তাঁরা নাকি স্পিরোকে জিজ্ঞাসা করেছেন এই অ্যাকশন সিনগুলো কে তৈরি করেছেন। তখন নাকি স্পিরো তাঁদের জানিয়েছেন একা পরিচালকের কথায় তিনি তৈরি করেছেন।
তারপরেই নাকি হলিউডের একাধিক পরিচালক তাঁকে ফোন করেছিলেন এবং অ্যাটলি হলিউডের কোনও ছবিতে কাজ করতে চাইলে যেন তাঁদের ফোন করেন বলে জানিয়েছেন। অ্যাটলি জানিয়েছেন তিনি তাঁর ছবিটি অস্কারে নিয়ে যেতে চান। গত ১৭ দিন ধরে বক্স অফিসে রেকর্ড গড়ে চলেছে শাহরুখ খানের জওয়ান। ইতিমধ্যেই ১০০০ কোটির দোরগোড়ায় চলে গিয়েছে ছবিটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications