অভিনেত্রী ইশা আলিয়াকে খুনে কার হাত, সন্দেহের বাইরে নয় স্বামীর ভূমিকাও
অভিনেত্রী ইশা আলিয়াকে খুনে কার হাত, সন্দেহের বাইরে নয় স্বামীর ভূমিকাও
হাওড়ার বাগনানের অদূরে মহিষরেখা ব্রিজের সামনে জাতীয় সড়কের ধারে গাড়ি থামানোর পরই ঘটে ছিল চাঞ্চল্যকর খুনের ঘটনা। বুধবার কাকভোরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ির ভিতরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় ঝাড়খণ্ডের অভিনেত্রী ইশা আলিয়াকে। এই খুনের ঘটনায় সন্দেহের বাইরে নন মৃতার স্বামীও।

মিসিং লিঙ্কগুলি বের করার চেষ্টা
মৃতার স্বমী প্রকাশ কুমার অভিযোগ করছেন, তিনি গাড়ি থেকে বেরিয়ে টয়লেটে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। একটি চার চাকা গাড়ি থেকে নেমে তিন দুষ্কৃতী তাঁর স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে। কিন্তু তাঁর এই তত্ত্ব পুলিশ ঠিক মানতে পারছে না। প্রশ্ন উঠছে অনেক। সেই মিসিং লিঙ্কগুলি বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সাজানো চিত্রনাট্য বলে মনে হচ্ছে পুলিশের
প্রথমত, পুলিশ ঘটনার পরই স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেই ঘটনার পুনর্গঠন করেছিলেন। তাতেও সমাধান হয়নি এই হত্যা রহস্যের। মহিষরেখা ব্রিজের পাশে যে তাঁদের গাড়ি দাঁড়াবে, তা জানল কী করে ছিনতাইকারীরা? আর চার চাকা নিয়ে ছিনতাই করতে এল তিনজন, সেটাও যেন সাজানো চিত্রনাট্য বলে মনে হচ্ছে পুলিশের।

খুন হওয়ার পর হাসপাতালের খোঁজে স্বামী
তারপর প্রশ্ন উঠেছে দুষ্কৃতীরা যদি গুলি করেই ওই অভিনেত্রীকে খুন করবে, তবে গুলির খাপ বাইরে পড়বে। কিন্তু তা গাড়ির ভিতরে এল কী করে। তবে কি গাড়ির ভিতরে ঢুকেই দুষ্কৃতী খুন করেছিল ইশা আলিয়া ওরফে রিয়া কুমারীকে? তারপর গুলি চালিয়ে খুন করার পর হাসপাতালের খোঁজ করতে আড়াই কিলোমিটার এগিয়ে এলেন কেন মৃতার স্বামী প্রকাশ কুমার?

স্থানীয়দের কথায় সন্দেহের বাতাবরণ
স্থানীয়রা জানান, ওই গাড়ি থেকে শুধু জিজ্ঞাসা করেছিল কোথায় হাসপাতাল। কেন জিজ্ঞাসা করতে বলা হয়েছিল কান দিয়ে রক্ত বেরোচ্ছে। তারপর মৃতার স্বামী উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রীকে। তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়তা তখন দেখেছিলেন ওই মহিলা সোজা হয়ে শুয়ে রয়েছেন। রক্তাক্ত অবস্থা।

স্বামীর হাতে গান পাওডার, পুলিশ তদন্তে
পুলিশ তদন্তে নেমে দেখেছে গুলি কানের পাশ দিয়ে এফোঁড়-ওফোঁড় হয়ে গিয়েছে। তাই গুলি কোথা থেকে চলেছে, তা জানার চেষ্টা চালা্চছে পুলিশ। আর কে চালিয়েছে তাও নিশ্চিত করতে চাইছে। মৃতার স্বামীকেও সন্দেহ করছে পুলিশ। তাঁর হাতে গান পাওডার রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মৃতার স্বামীর হাত গ্লাভস পরিয়ে দেয়। অর্থাৎ পুলিশ সন্দেহ করছে, গুলি মৃতার স্বামীও চালাতে পারেন।

ফুটেজ সংগ্রহ করার চেষ্টা পুলিশের
পুলিশ খতিয়ে দেখছে, ছিনতাই নাকি অন্য কোনও মোটিভ রয়েছে খুনের। কারা হামলা চালাল, ছিনতাইকারীদের কাছে বন্দুক এল কীভাবে। মৃতার স্বামী যে বয়ান দিচ্ছেন তার সত্যতা কতটা রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় কোনও সিসিটিভি থাকলে, তার ফুটেজ সংগ্রহ করার চেষ্টাও করছেন তদন্তকারীরা।

ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসার পথে
বুধবার ঝাড়খণ্ড থেকে কলকাতায় যাচ্ছিলেন ইশা আলিয়া নামে ঝাড়খণ্ডের ওই অভিনেত্রী। গাড়িতে ছিলেন তাঁর স্বামী ও আড়াই বছরের এক শিশু। ১৬ নম্বর জাতীয় সড়ক বা মুম্বই রোডের উপর হাওড়ার বাগনানের অদূরে মহিষরেখা ব্রিজের কাছে দাঁড়ানোর পরই ঘটনাটি ঘটে। গাড়িটি দাঁড় করিয়ে টয়লেটে গিয়েছিলেন অভিনেত্রীর স্বামী। তখনই ঘটে মর্মান্তিক ঘটনা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications