বিশ্বকে মহামারির হাত থেকে বাঁচাতে আসছেন জেমস বন্ড, নভেম্বরে মুক্তি ‘‌নো টাইম টু ডাই’‌

বিশ্বকে মহামারির হাত থেকে বাঁচাতে আসছেন জেমস বন্ড, নভেম্বরে মুক্তি ‘‌নো টাইম টু ডাই’‌

বিশ্বকে মহামারির হাত থেকে এবার রক্ষা করতে আসছেন জেমস বন্ড। যদিও তা বাস্তবে নয়, রিল লাইফে। জেমস বন্ড হিসাবে ড্যানিয়েল ক্রেইগ তাঁর নতুন ছবি '‌নো টাইম টু ডাই’‌–এ ফিরতে চলেছেন। এই ছবিতে ব্রিটিশ চর বন্ডকে বাবার চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নতুন এই সিনেমায় বন্ড পৃথিবীকে বাঁচাবে বৈশ্বিক মহামারির হাত থেকে। যা অন্য মাত্রা এনে দেবে ছবিটিকে।

বাবার ভূমিকায় জেমস বন্ড

বাবার ভূমিকায় জেমস বন্ড

জানা গিয়েছে, এই সিনেমায় জেমস বন্ড একটি মেয়ের বাবার চরিত্রে অভিনয় করবেন। বন্ডের সঙ্গে ডঃ ম্যাডেলিন সোয়ানের প্রেমের সম্পর্কের ফল এই ফুটফুটে মেয়ে। ম্যাডেলিনের চরিত্রে দেখা যাবে ফরাসি অভিনেত্রী লিয়া সিডক্সকে। ছোট্ট মেয়েটির নাম ম্যাথিলডে বলে জানা গিয়েছে। বিশেষ সূত্রের খবর, যখন গত সপ্তাহে অফিশিয়াল সিরিজের ২৫ তম চলচ্চিত্রের কল শিট অনলাইন নিলাম সাইট ইবেতে বিক্রয়ের জন্য উঠেছিল। সিনেমার এই শিটগুলিতে বলা হয়েছে যে গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ ইতালির একটি ছবির সিকোয়েন্স বন্ডের এই ছবিটি। এই ছবিটিতে দেখানো হয়েছে, সিডোক্সের সঙ্গে এই ছবিতে দেখা যাবে লাসনা লঞ্চের নমিকে, যিনি এই ছবিতে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা চরের ভূমিকায় অভিনয় করবেন। ম্যাথিলডে-এর ভূমিকায় পাঁচ বছরের ছোট্ট মেয়ে লিসা-ডোরা সনকে দেখা যাবে।

সংলাপ লেখা হয়েছে নতুন করে

সংলাপ লেখা হয়েছে নতুন করে

এক ওয়েবসাইটের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ‘‌হ্যাঁ, এটা সত্যি। বন্ড বাবার ভূমিকায় অভিনয় করছেন। ড্যানিয়েল এই বন্ড ফিল্মটাকে এখনও পর্যন্ত সবচেয়ে আশ্চর্য এবং বিনোদনমূলক করে তুলতে চেয়েছিলেন।'‌ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, ‘‌ড্যানিয়েল বৃদ্ধ হয়েছেন এবং তাঁর বন্ডগিরি আরও পরিণত হয়েছে এবং তিনি পিতৃত্বের মধ্য দিয়ে তাঁর জীবনটাকে দেখছেন। কিন্তু এরপরও অএক কিছু রয়েছে এই সিনেমায়।'‌ ফ্লিব্যাগের নির্মাতা ফোবি ওয়ালার-ব্রিজ সংলাপ তৈরিতে সহায়তা করেছে। পরিচালক ড্যানি বয়লার তাঁর পদ থেকে সরে যাওয়ার পর ও ক্যারি জোজি ফুকুনাগা পরিচালকের দায়িত্ব পাওয়ার পর ফোবি ওয়ালার নতুন করে ছবির সংলাপ রচনা করেছেন।

অনেক নতুন নতুন মুহূর্ত দেখা যাবে

অনেক নতুন নতুন মুহূর্ত দেখা যাবে

সিনেমার ভেতরের খবর, বাবা হিসাবে বন্ডের এই আত্মপরিচয়ের সঙ্গে পরিচালক ক্ষমতাশালী কিছু মুহূর্ত এনেছে এবং তাতে কিছু রসিকতাও যোগ করেছে, এর সঙ্গে জানা গিয়েছে ছবিতে এমন কিছু মুহূর্ত রয়েছে যা দর্শকদের ভাবনার বাইরে। জানা গিয়েছে, ‘‌বন্ড সর্বদাই তাঁর আকর্ষণীয় চেহারা ও কথা বলা ভঙ্গিমায় শত শত মহিলার হৃদয়কে ঘায়েল করেছে এবং কোনও পরিণতি ছাড়াএ তাঁদের সকলকে বিছানায় নিয়ে গিয়েছেন। কিন্তু বন্ডকে একজন বাবা হিসাবে তুলে ধরে নতুন এক গল্প পরিণতি পেতে চলেছে।'‌

নভেম্বরে মুক্তি পাবে ‘‌নো টাইম টু ডাই’‌

নভেম্বরে মুক্তি পাবে ‘‌নো টাইম টু ডাই’‌

সূত্রের খবর, এই সিনেমায় বন্ডকে মানবতাকে জৈবিক মহামারি থেকে বাঁচাতে দেখা যাবে। কোভিড-১৯ নয় কিন্তু তার সঙ্গে মিল রয়েছে এবং তা সময়োপযোগী। ‘‌নো টাইমস টু ডাই'‌ এ বছরের এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের জেরে মহামারির কারণে অন্য সিনেমার মতোই এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। বন্ড সিরিজ মুক্তির পাঁচ বছর পর জেমস বন্ডের নতুন ছবি আলতে চলেছে। ২০১৫ সালে বন্ডের শেষ ছবি স্পেক্টার মুক্তি পায়। এই ছবিতে বন্ড ও সোয়ানের প্রেমকাহিনী সমাপ্ত হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+