Jailer OTT release: রজনীকান্তের মেগা হিট জেলর এবার OTT প্ল্যাটফর্মে, কোন অ্যাপে দেখা যাবে জেনে নিন
বক্স অফিসে মেগা হিট রজনীকান্তের জেলর। তামিল ছবির সব রেকর্জ ছাপিয়ে গিয়েছে এটি। ৩০০ কোটি কালেকশন করেছে হত ৫ দিনে। আবার একটা ছুটির দিন পাচ্ছে। এরই মধ্যে জেলর ছবির মুক্তি পেতে চলেছে ওটিটিতে। এমনই সুখবর শুনিয়েছেন পরিচালক।
কারণ কেবল মাত্র দক্ষিণ ভারতের সিনেমা হল গুলিতেই চলছে রজনীকান্তের জেলর। শুধু তামিলনাড়ুর ৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জেলর। এছাড়া কর্নাটক, অন্ধ্রপ্রদেশ-কেরল একাধিক হলে মুক্তি পেয়েছে জেলর। তিনটি তামিল, তেলুগু, মালায়ালম তিনটি ভাষাতেই মুক্তি পেয়েছে রজনীকান্তের ছবি।

তবে অ্যামাজন বা নেটফ্লিক্স নয় সান নেটওয়ার্কের সঙ্গে চুক্তি হয়েছে পরিচালকের। সান পিকচার্স এবং নেটফ্লিক্সের কোলাবরেশনে তৈরি সাননেক্সট প্ল্যাটফর্মে মুক্তি পাবে রজনীকান্তের জেলর। সামনের মাসে সম্ভবত ওটিটি মুক্তি হবে। ৬ এবং ৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে।
এতে আরো বেশি করে দর্শকদের কাছে পৌঁছে যাবে রজনীকান্তের জেলর। তবে হিন্দিতে এখনই মুক্তি পাবে না ছবিটি। সেটি হতে সময় লাগবে। মুক্তির প্রথম দিনেই ১৪৬ কোটি টাকা তুলেছেন রজনীকান্ত। ২ বছর পর রজনীকান্তকে সিলভার স্ক্রিনে দেখতে ভক্তরা ভিড় করছেন। প্রতিদিনই হাউস ফুল যাচ্ছে জেলর। কোনও হল ফাঁকা নেই। রজনীকান্তের জেলর দেখার জন্য বেঙ্গালুরু-চেন্নাইয়ে বিনামূল্যে টিকিট বিক্রি করেছে একাধিক অফিস। এমনকী সপ্তাহান্তের ছুটিও দেওয়া হয়েছে একাধিক অফিসকে।












Click it and Unblock the Notifications