Jailer Box Office: প্রথমদিনেই বক্সঅফিসে ছক্কা রজনীকান্তের, এক দিনে ৫২ কোটি টাকা তুলল জেলর
মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমা নিয়ে হই হই শুরু হয়ে গিয়েছিল। গোটা দক্ষিণভারত গতকাল থেকেই কাঁপছিল রজনীকান্ত জ্বরে। জেলর মুক্তি পেতেই সেই রজনী উত্তাপ চরমে পৌঁছেছে। প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড কালেকশন করে ফেলেছে জেলর।
রজনীকান্তের জেলর প্রথম দিনেই বক্স অফিসে ৫২ কোটি টাকার ব্যবসা করেছে। একাধিক সিনেমার বক্স অফিসের রেকর্ড ভেঙে ফেলেছে রজনীকান্তের এই নতুন ছবি। আর দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০২৩ সালের রেকর্ড বক্সঅফিস কালেকশন করেছে রজনীকান্তের জেলর।

শুধু তামিলনাড়ুতেই ২৩ কোটি টাকার ব্যবসা করেছে একদিনে ছবিটি। তামিলনাড়ুতে প্রায় ৯০০ সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে। গতকাল থেকে সিনেমা হলের সামনে রজনীকান্তের অনুরাগীরা ভিড় করতে শুরু করেছিলেন। চেন্নাই এবং বেঙ্গালুরুর একাধিক অফিসে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। এমনকী অমনেক অফিসে রজনীকান্তে জেলরে ফ্রি টিকিটও বিলি করা হয়েছে।
বক্স অফিস কালেকশনে দ্বিতীয়স্থানে রয়েছে কর্নাটক। সেখানে একদিনে ১১ কোটি টাকার ব্যবসা দিয়েছে এই ছবি। তারপরেই রয়েছে কেরল। সেখানে ৫ কোটি টাকার ব্যবসা হয়েছে ওপেনিং ডে-তে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ১০ কোটি টাকা আর, গোটা দেশে ৩ কোটি টাকার ব্যবসা দিয়েছে জেলর।
২০২৩ সালে এখনও পর্যন্ত রজনীকান্তের জেলর রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন দিয়েছে। অন্যদিকে কর্নাটকে সর্বকালীন রেকর্ড বক্স অফিস কালেকশন। আর কেরলে সবচেয়ে বড় ওপেনিং দিয়েেছ রজনীর ছবি। দক্ষিণ ভারতীয় ছবি গুলির মধ্যে ২০২৩ সালে গোটা দেশে রেকর্ড ব্রেকিং কালেকশন দিয়েছে জেলর।
শুধু ভারতে নয় বিদেশের মাটিতেও বক্স অফিসে রেকর্ড কালেকশ করেছে রজনীকান্তের জেলর। ২ বছর পর রজনীকান্তকে সিনেমার পর্দায় দেখার লোভ সামলাতে পারেননি প্রবাসী ভারতীয়রাও। জেলরে রজানীকান্ত ছাড়াও একাধিক বড় অভিনেতা রয়েছেন। মোহনলাল থেকে শুরু করে জ্যাকি স্রফ, যোগী বাবু, রামাইয়া কৃষ্ণন, বসন্ত রবি, তমন্না ভাটিয়ার মতো শিল্পীরাও রয়েছেন।












Click it and Unblock the Notifications