Thalapathy Vijay: রাজনৈতিক দল ঘোষণা, তাহলে কি অভিনয় থেকে বিদায় নিচ্ছেন 'লিও'
রাজনৈতিক দল গড়লেন আরও এক দক্ষিণী তারকা। গত লোকসভা নির্বাচনের আগে কমল হাসান রাজনৈতিক দল ঘোষণা করেছিলেন। এবার অভিনেতা থ্যালাপতি বিজয় তাঁর রাজনৈতিক দল ঘোষণা করলেন। তমিজামা ভেট্টি কাজাঘাম নাম দিয়েছেন নিজের রাজনৈতিক দলের। তবে লিও তারকা জানিয়েছেন তিনি ২০২৪-র লোকসভা ভোটে প্রার্থী হবেন না।
গত কয়েকদিন ধরেই তামিলনাড়ুর রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা চলছিল। অভিনেতাদের রাজনীতিতে যোগ দেওয়া বা নতুন দল গড়া নতুন কিছু ঘটনা নয় দক্ষিণভারতে। জয়ললিতা নিজেও ছিলেন অভিনেত্রী। তিনি নিজে দল গড়েছিলেন। আবার কয়েকদিন আগে কমল হাসানও রাজনৈতিক দল গড়েছেন। কাজেই থ্যালাপতি বিজয়ের রাজনৈতিক দল গড়ার মধ্যে নতুন কিছু নেই।

কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনীতিতে পা রাখার পর কি তাহলে বিজয় আর অভিনয় করবেন না। গতবছর তাঁর ছবি লিও রেকর্ড গড়েেছ বক্স অফিসে। যদিও এই নিয়ে এখনই কোনও ইঙ্গিত দেননি অভিনেতা। তিনি বলেছেন রাজনীতি তাঁর কাছে কোনও কেরিয়ার নয়। এটা মানুষের জন্য কাজ করা। তিনি আরও বলেছেন রাজনৈতিক দল গড়ে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে চান সেই সঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে চান। এবং তাতে একিষ্ঠ ভাবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন অভিনেতা।
তিিন আরও বলেছেন একটি ছবির কাজ বাকি রয়েছে সেটা তিনি শেষ করতে চান। রাজনৈতিক দলের কোনও কাজের ক্ষতি না করেই এবং তার সঙ্গে রাজনীতি না জড়িেয়ই তিনি সেই কাজটি শেষ করতে চান। তারপরে তিনি পুরোপুরি ভাবে তাঁর দল নিয়ে কাজ করবেন। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন মাস্টার।
শোনা যাচ্ছে ৬৯ তম ছবি করতে চলেছেন বিজয়। ভেঙ্কটা প্রভুর ছবি শেষ করার পরেই সেই ছবির কাজ শুরু করবেন বিজয়। তারপরে কি তাঁকে আর সেলুলয়েডে দেখা যাবে না। তাহলে মন ভাঙবে অসংখ্য দর্শকের। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications