ডিভোর্সের গুজব উড়িয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত প্রিয়াঙ্কা চোপড়ার! হতবাক নিক জোনাস
ডিভোর্সের গুজব উড়িয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত প্রিয়াঙ্কা চোপড়ার! হতবাক নিক জোনাস
দু’দিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া তাঁর নাম থেকে স্বামী নিক জোনাসের শেষ নাম 'জোনাস’ শব্দটি সরিয়ে দেওয়ার ফলে বিবাহ বিচ্ছেদ নিয়ে সাংঘাতিক গুজবের মুখে পড়েছিলেন পিগি চপস। যদিও প্রিয়াঙ্কার মা মধু চোপড়া তাঁর মেয়ের ডিভোর্সের গুজব নস্যাৎ করে দিয়ে জানান যে নিক ও প্রিয়াঙ্কা ভালো আছেন।
প্রিয়াঙ্কা কি অন্তঃসত্ত্বা?
তবে শুধু প্রিয়াঙ্কার মা নয়, অভিনেত্রী নিজেই ডিভোর্সের গুজব উড়িয়ে দিয়ে মজার ছলে তাঁর ও নিকের সন্তান নেওয়ার কথা জানান। আসলে নেটফ্লিক্সের 'জোনাস ব্রাদার্স: ফ্যামিলি রোস্ট' শোয়ের সেগমেন্টে এসে প্রিয়াঙ্কা জানান যে জোনাস পরিবারে তাঁরাই একমাত্র দম্পতি যাঁদের সন্তান নেই। নাটকীয় সেই মুহূর্তে প্রিয়াঙ্কা বলেন, 'আমরাই একমাত্র দম্পতি যাদের সন্তান নেই। আর সে কারণেই আমি খুব উদ্দীপিত এটা ঘোষণা করার জন্য। উই আর এক্সপেক্টিং।' এটা শোনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই হয়ত ভেবেছিলেন যে প্রিয়াঙ্কা চোপড়া মা হতে চলেছেন। কিন্তু সেই জল্পনাতেও জল ঢেলে দিয়ে প্রিয়াঙ্কা বলেন, 'বাড়ি গিয়ে মদ্যপান করে আমি আর নিক ঘুমোতে চাই।' কিন্তু কোথাও গিয়ে প্রিয়াঙ্কা কি আলতো করে অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিলেন?

এখনই সন্তান নিতে চান না প্রিয়াঙ্কা–নিক
প্রিয়াঙ্কার এ ধরনের হাস্যরসে চারদিকে হাসির রোল ওঠে এবং নিক সহ তাঁর পরিবারও কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে যান। প্রিয়াঙ্কা এরপর নিকের উদ্দেশ্যে বলেন, 'আমি যখন এটা বলি তোমার মুখ সত্যিই মজাদার ছিল।' এরপর স্ত্রীকে জবাব দিতে গিয়ে নিক বলেন, 'হ্যাঁ, আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম।' তবে প্রিয়াঙ্কা স্পষ্ট করে বলেন, 'আমি বেবিসিট করাতে চাই না।'

প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ে
প্রিয়াঙ্কা ও নিক জোনাস ২০১৮ সালে রাজস্থানে রাজকীয়ভাবে বিয়ে করেন। হিন্দু ও খ্রীষ্টান দুই মতেই বিয়ের সব আচার মেনে চারহাত এক হয়। যদিও প্রিয়াঙ্কা চোপড়া নিকের চেয়ে দশ বছরের বড়। কিন্তু ভালোবাসার কাছে বয়স যে তুচ্ছ তা প্রমাণ করেছেন প্রিয়াঙ্কা। এদিন প্রিয়াঙ্কার বক্তব্যের পর স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করেন নিক।

বেশ কিছু সিনেমা প্রিয়াঙ্কার ঝুলিতে
প্রিয়াঙ্কাকে বিজ্ঞান ভিত্তিক কাল্পনিক সিনেমা 'দ্য ম্যাট্রিক্স রিসারেকশন'-এ দেখা যাবে। এছাড়াও রোম্যান্টিক সিরিজ 'টেক্সট ফর ইউ' ও 'সিটাডেল'-এ অভিনয় করবেন প্রিয়াঙ্কা। পিগি চপসের হাতে রয়েছে বলিউড ছবিও। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গে তাঁকে 'জি লে জরা'-তে দেখা যাবে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications