Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দেব-রুক্মিণীর বিয়ে! চর্চায় সোশ্যাল মিডিয়া, পরিচালক অনিকেত বললেন তিনি জানেন

চর্চার শেষ নেই। এমনিতেই সিনেমাটিক সব চরিত্র। লার্জার দ্যান লাইফ ইমেজ। তারপরে সেই মানুষটি যদি হন দেবের মতো কোনও সেলিব্রিটি তাহলে কথাই নেই। বিশেষ করে দেবের বিয়ের খবর হলে তো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবেই।

চর্চার শেষ নেই। এমনিতেই সিনেমাটিক সব চরিত্র। লার্জার দ্যান লাইফ ইমেজ। তারপরে সেই মানুষটি যদি হন দেবের মতো কোনও সেলিব্রিটি তাহলে কথাই নেই। বিশেষ করে দেবের বিয়ের খবর হলে তো সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবেই।

দেবের বিয়ের খবরও এভাবে যাচাই করতে হচ্ছে

৩০ জুন অরিজিত সেন নামে এক ব্যক্তি টুইট করেন। একটি নিউজ ক্লিপিং নিয়ে করা এই টুইট-এ তিনি দেব-কে ট্যাগ করেন। এতে অরিজিত জানতে চান দেব ও রুক্মিণীর বিয়ে নিয়ে যে খবর লেখা হয়েছে তা আদৌ সঠিক কি না?

দেব নিজেই তাঁর উত্তর দিতে গিয়ে লিখেছেন গত ৩টে নভেম্বর ধরে এই কথা তিনি শুনে আসছেন। সেইসঙ্গে নিউজ সোর্স-কেও পরিপক্ক হওয়ার পরামর্শ দিয়েছেন দেব। টুইটের শেষে আবার রুক্মিণী মিত্রকে ট্যাগ করে দেব মজার ছলেই লিখেছেন তাঁক প্রোপোজ করার এটাই সঠিক সময়।

দেবের বিয়ের খবরও এভাবে যাচাই করতে হচ্ছে

দেবের এই টুইট প্রত্যুত্তরের পরই ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়। বহু ভক্ত আবার টুইট করেন। এরই মধ্যে টুইট করেন দেবের সাম্প্রতিক ছবি কবীরের পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। তিনিও মজার ছলে লেখেন, 'এতে বাসি খবর কেন দেয়? কেউ আমাকে জিজ্ঞেস করছে না কেন?'

দেবের বিয়ের খবরও এভাবে যাচাই করতে হচ্ছে

বেশ কয়েক বছর ধরেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে গুজ্ঞন চলছে। এর আগেও দেব ও রুক্মিণীর ঘনিষ্ঠতাকে জড়িয়ে বিয়ের খবর চাউড় হয়েছে। কিন্তু, সে সব খবর যে সত্যি নয় সময়ের সঙ্গে তা প্রমাণিত হয়েছেন। তবে, দেব বা রুক্মিণী কেউ তাঁদের সম্পর্কের অন্য কোনও অ্যাঙ্গেল নিয়ে কখনও মুখ খোলেননি। দুজনেই বন্ধুত্বের সম্পর্ক বলে বিতর্ক এড়িয়েছেন। তবে, নিন্দুকদের দাবি, দেব-কে ছেড়ে তাহলে অন্য কোনও নায়কের সঙ্গে কেন অভিনয় করছেন না। আর এটা সকলেই জানে যে মডেলিং কেরিয়ার থেকে রুক্মিণীকে অভিনয় জগতে আনার পিছনে দেবের বড় রকমের ইন্ধন রয়েছে। তাই দেব ও রুক্মিণী-র সম্পর্ককে নিয়ে বাংলা চলচ্চিত্র মহলে ঢাক গুঁড়-গুঁড় আছেই। আপাতত এই গুঞ্জন-ফিসফাস থাকবে তাতে কোনও সন্দেহ নেই। আর দেবের ভক্তরাও তাঁদের প্রিয় নায়কের বিয়ের খবর নিয়ে মাতবেন এতেও কোনও দ্বিমত নেই। ফল দেবের টুইটকে ঘিরে ক্রমেই লম্বা হচ্ছে রিটুইটের লেজ।

দেবের বিয়ের খবরও এভাবে যাচাই করতে হচ্ছে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+