(ভিডিও) ঠিক কতটা ক্লিভেজ দেখানো উচিৎ? তাপসী পান্নু ও স্বরা ভাস্কররের নতুন ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অত্যন্ত গুরুগম্ভীর বিষয় নিয়ে ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তাপসী পান্নু। ভিডিওর আলোচ্য বিষয় 'ঠিক কতটা ক্লিভেজ বা স্তন বিভাজিকা মেয়েদের দেখানো উচিৎ'।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অত্যন্ত গুরুগম্ভীর বিষয় নিয়ে ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং তাপসী পান্নু। ভিডিওর আলোচ্য বিষয় 'ঠিক কতটা ক্লিভেজ বা স্তন বিভাজিকা মেয়েদের দেখানো উচিৎ'। তবে বিষয়টি গুরুগম্ভীর হলেও একটু অন্য কায়দায় দুই অভিনেত্রী বিষয়টি তুলে ধরেছেন। একেবারে বিদ্রুপাত্মক ভঙ্গিতে।

ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

মাত্র ৩ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। মহিলাদের পোশাক মিথ মাথায় রেখে মশকরা করে স্বরা এবং তাপসী যেভাবে শুরুতে মহিলাদের সারা শরীর ঢেকে রাখার উপদেশ দিয়েছেন তা সত্যিই দেখার মতো। হাল্কা মেজাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউডের এই দুই হটকে অভিনেত্রী।

ইতিমধ্যেই ভিডিওটি ১,২০,০০০ ভিউ পেয়েছে। এই ভিডিওটি প্রশংসাও কুড়িয়েছে বিশেষত মেয়েদের। বহু মানুষ সোস্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ারও করছেন।

মেয়েদের যে নিজের জন্য লড়তে হবে, সমাজের মিথ ভেঙে নিজের জন্য বাঁচতে হবে তারই একটা গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরেছেন দুজনে। আর তাই তো দুজনকে বলতে শোনা যায়, "আমরা মহিলা, আমরা এটা নিয়েই জন্মেছি। তোমার যদি থাকে, দেখাও। যদি তা দেখে লোকে তোমায় বিচার করে তাহলে তা তাদের সমস্যা, তোমার নয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+