সোনমের সঙ্গীত-এ হাজির রানি থেকে ক্যাটরিনা, আনন্দে গা ভাসালেন বনি-অর্জুনরা, দেখুন ছবি

দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে আজই গাঁটছড়া বাঁধছেন সোনম কাপুর। তার আগে, গত পরশু থেকে শুরু হয়ে গিয়েছে একের পর এক অনষ্ঠান।

দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে আজই গাঁটছড়া বাঁধছেন সোনম কাপুর। তার আগে, গত পরশু থেকে শুরু হয়ে গিয়েছে একের পর এক অনষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠানের পর , গতকাল ছিল সোনমের বিয়ের সঙ্গীত এর অনুষ্ঠান। এই পাঞ্জাবী পরিবারের বিয়েতে সঙ্গীত ঘিরেও হই হুল্লোড় কিছু কম হয়নি। বলিউডের তারকাদের পাশাপাশি কাপুর পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। হাজির ছিলেন কাপুর পরিবারের বলিউড তারকা সদস্যরাও! সব মিলিয়ে জমে উঠেছিল এই চাঁদের হাট। একনজরে দেখে নেওয়া যাক সঙ্গীত অনুষ্ঠানের কিছু ছবি।

আনন্দে আছেন সোনম!

আনন্দে আছেন সোনম!

সঙ্গীত-এর রাতে সোনম আবু জানির ডিজাইন করা পোশাক পরেছিলেন। এদিন অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যরা সাদা রঙের পোশাকে নিজেক সাজিয়েনিয়েছিলেন। কারণ সাদাই ছিল সোনমের সঙ্গীত-এর ড্রেস কোড! সোনমের সঙ্গে এদিন হবু বর আনন্দ আহুজাকেও দেখা গেল একাধিক ছবির জন্য পোজ দিতে।

সোনমের সঙ্গে ক্যাটরিনা

সোনমের সঙ্গে ক্যাটরিনা

সোনমের সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফও। সোনমের সঙ্গে তিনি ছবির জন্য পোজও দিয়েছেন।

অনুষ্ঠানে রানি-করণ

অনুষ্ঠানে রানি-করণ

সোনমের সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ও পরিচালক করণ জোহর। দুজনকেই এদিন দেখা যায় বিভিন্ন হই হুল্লোড়ের মেজাজে।

এসেছিলেন রেখা

এসেছিলেন রেখা

অভিনেত্রী রেখাকে এদিন দেখা যায় সোনমের সঙ্গীত অনুষ্ঠানে হাজির হতে। তাঁর সঙ্গে ছবির জন্য পোজ দেন কোরিওগ্রাফার ফারহা খানের ছেলে মেয়েরা। কচিকাচাদের সঙ্গে মজায়-মস্তিতে মজে যান রেখাও!

 পিতা-পুত্র একসঙ্গে!

পিতা-পুত্র একসঙ্গে!

শ্রীদেবির মৃত্যুর পর কীভাবে বাবা বনি কাপুরের পাশে অর্জুন দাঁড়িয়েছিলেন সেকথা সকলেই জানেন। এবার পরিবারের আনন্দের দিনেও বাবা বনি কাপুরের সঙ্গে দেখা গেল অর্জুনকে। দুজনকে একসঙ্গে ছবির জন্য পোজ দিতে দেখা গেল সোনমের সঙ্গীত-এর রাতে।

ভাইবোনেরা একসঙ্গে

ভাইবোনেরা একসঙ্গে

খুশি ও জাহ্ননবীদের এদিন দেখা গেল সাদা রঙের পোশাকে, কারণ পার্টির ড্রেস কোডে ছিল সাদা রঙের উল্লেখ। খুড়তুতো বোন সানায়ার সঙ্গে এদিনে সোনমের সঙ্গীত-এর আসরে গা ভাসিয়ে দেন জাহ্নবী ও খুশি।

সঙ্গীতের আসরে শিল্পা

সঙ্গীতের আসরে শিল্পা

সোনমের সঙ্গীতের আসরে আমন্ত্রিত ছিলেন শিল্পা শেট্টিও। এদিন সারাদর ওপর রঙবেরঙের নক্সা করা পোশাকে শিল্পা অসামান্য সুন্দরী হয়ে উঠেছিলেন।

করিশ্মা ও সোনম

করিশ্মা ও সোনম

সোনমের সঙ্গে এদিন দেখা গেল করিশ্মা কাপুরকেও। করিশ্মার বোন করিনা এদিনের পার্টিতে না থাকলেও ,সোনমের সঙ্গীত-এর আসর মাতিয়ে দেন করিশ্মাও।

পার্টিতে জ্যাকলিন

পার্টিতে জ্যাকলিন

অভিনেত্রী তথা সোনমের বেস্ট ফ্রেন্ড জ্যাকলিন ফর্নান্ডেজকে এদিন দেখা গেল সোনমের বিয়েতে। সাদা রঙের পোশাকে , মাথায় ফুল দিয়ে এদিন জ্যাকলিনকে অসম্ভব সুন্দর লাগছিল!

মাসাবা

মাসাবা

নীনা গুপ্তার মেয়ে মাসাবা গুপ্তাকেও এদিন দেখা যায় সোনমের বিয়েতে। সোনমের ঘনিষ্ঠ বন্ধু মাসাবাও এদিন নিজেকে সাজিয়েছিলেন সাদা পোশাকে।

হর্ষ-রিহার সঙ্গে

হর্ষ-রিহার সঙ্গে

ভাই হর্ষবর্ধন ও বোন রিহা কাপুর এদিন সকাল থেকে ই ব্য়স্ত ছিলেন দিদির বিয়ে উপলক্ষ্য়ে। তবে দুপুর গড়াতেই দু'জনে তৈরি হয়ে সঙ্গ দেন দিদি সোনমকে। বিশেষ করে রিহা কাপুর এদিন সোনমের পাশে সারাক্ষণই প্রায় থাকতে দেখা যায়। এমনই দাবি সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+