তৈমুর একাই একশো কাপুরদের ক্রিসমাস পার্টিতে! দেখুন অ্যালবাম
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবার প্রতিবারই ক্রিসমাস পালন করে লাঞ্চ পার্টির মধ্য দিয়ে। একটা সময় শশী কাপুরের বাড়িতে নিমন্ত্রিত থাকতেন গোটা কাপুর পরিবারের সমস্ত সদস্য।
মুম্বইয়ের বিখ্যাত কাপুর পরিবার প্রতিবারই ক্রিসমাস পালন করে লাঞ্চ পার্টির মধ্য দিয়ে। একটা সময় শশী কাপুরের বাড়িতে নিমন্ত্রিত থাকতেন গোটা কাপুর পরিবারের সমস্ত সদস্য। তবে শশী কাপুরের জীবনাবসানের পরও কাপুর পরিবার ধরে রেখেছে ক্রিসমাস পার্টি। আর ২০১৮ সালের ক্রিসমাস পার্টিতে আসর জমিয়েছে একাই তৈমুর।
|
পরিবারের সঙ্গে করিশ্মা
এদিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পার্টির ছবি পোস্ট করেন করিশ্মা কাপুর। ছবিতে দেখা যায় রণধীন ও ববিতা কাপুরের সঙ্গে খোশ মেজাজে করিনা , করিশ্মা ও তাঁদের সন্তানরা।
|
কেক কাটার ভিডিও
এক ভিডিওকে দেখা যায়, কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার আনন্দে সামিল হয়েছেন সইফ আলি খানও।
|
আনন্দে মেতেছে 'বেবি নবাব'!
এদিন বাড়ির সকলের সঙ্গে আনন্দের মেজাজে ছিল 'বেবি নবাব 'তৈমুরও! আর তা স্পষ্ট হয়েছে এই ভিডিও থেকেই।
রণবীরের সঙ্গে আয়ান
এদিন ক্রিসমাসের আনন্দে মাততে রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় পরিচালক আয়ান মুখোপাধ্যায়কেও। সবমিলিয়ে জমজমাট ছিল কাপুরদের ক্রিসমাস পার্টি।












Click it and Unblock the Notifications