স্বপ্ন হল সত্যি! মিস টিন ইউনিভার্সের খেতাব জিতলেন বঙ্গতনয়া তৃষ্ণা, জানুন তাঁর পরিচয়
'মিস টিন ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতাটি পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছিল, যা চলেছে ৯ তারিখ পর্যন্ত। বিশ্বের নানান দেশের প্রতিযোগীরা এই অনুষ্ঠানে নাম দিয়েছিলেন। সেই দেশের তালিকায় নাম রয়েছে পেরু, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কেনিয়া, পর্তুগাল ও নেদারল্যান্ডের প্রতিযোগীদের।
ফাইনাল পর্যন্ত গেলেও শেষ রক্ষা তারা করতে পারেননি। সকলকে হারিয়ে 'মিস টিন ইউনিভার্স ২০২৪’-এর মুকুট ছিনিয়ে নিয়েছেন ভুবনেশ্বরের তৃষ্ণা রায়। যিনি ভুবনেশ্বরের কে আই আই টি (KIIT) বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী।

- তৃষ্ণার পরিচয়
তিনি কিন্তু কর্নেল দিলীপ কুমার রায় ও রাজশ্রী রায়ের কন্যা। বর্তমানে তৃষ্ণা ফ্যাশন টেকনোলজি নিয়ে পড়াশুনা করছেন। স্বপ্ন হল সত্যি! মাত্র ১৯ বছর বয়সে এই বড় প্রাপ্তির জন্য দেশবাসী কিন্তু তাঁর জন্য গর্বিত।
জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতেন তৃষ্ণা। তাঁর এই লক্ষ্যে পৌঁছাতে তার বাবা-মায়ের অবদান অতুলনীয়। তার বাবা-মা সবসময় তাঁকে সবকিছুতে সমর্থন করেছিলেন। সে কারণেই তিনি আজ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন। তৃষ্ণা তার পরিবারের সঙ্গে ভুবনেশ্বরের কটকে থাকেন।
- কারা কারা অভিনন্দন জানিয়েছেন?
সোশ্যাল মিডিয়ায় সকলে তৃষ্ণাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ভুবনেশ্বরের কে আই আই টির প্রতিষ্ঠাতাও তাঁকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন।
- ফ্যাশন ডিজাইনারের মত
বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শাইন সোনি জানান, ভারত জিতে গেছে। দেশবাসীর জন্য এই সম্মান আনার জন্য তৃষ্ণা রায়কে অনেক ধন্যবাদ। আজ তৃষ্ণার জন্য আমরা গর্ব অনুভব করছি। সেই সঙ্গে তৃষ্ণার ইনস্টিটিউটের পড়ুয়ারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে এই অনুষ্ঠানের আয়োজকরাই কিন্তু প্রথম তৃষ্ণার খেতাব জেতার ছবি পোস্ট করেছেন। আজই কিন্তু প্রথম নয়। তিনি কিন্তু গত বছরের ১৩ এপ্রিল মিস টিন ইউনিভার্স ইন্ডিয়ার খেতাবও জিতেছিলেন। তৃষ্ণার এই মুকুট জেতার খবর তাঁর ইনস্টিটিউটের তরফেও কিন্তু শেয়ার করা হয়েছে। যেখানে তাঁর জীবনের প্রতিকূলতা ও নানান বাধার কথাও তুলে ধরা হয়েছে। তিনি ভলি বল ও ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করেন। সেই সঙ্গে তিনি কিন্তু এই খেলায় যথেষ্ট দক্ষও। তাঁর জয়ে আজ গর্বিত দেশবাসী।












Click it and Unblock the Notifications