প্রকাশিত হল বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের মনোনয়ন, তালিকায় রয়েছে ভারতীয় ছবিও!
প্রকাশিত হল ইই বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস অর্থাৎ দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের জন্য মনোনয়নের তালিকা। ইতিমধ্যে বুধবার মনোনয়ন ঘোষণা করেন অভিনেতা মিয়া ম্যাককেনা ব্রুস ও উইল শার্প। তবে এবারের বাফটা অ্যাওয়ার্ডসের সঙ্গে যোগ রয়েছে ভারতের।
কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মানে পুরস্কৃত হয় পায়েল কাপাডিয় পরিচালিত ছবি অল উই ইমাজিন অ্যাজ লাইট। আর এবার আন্তর্জাতিক ক্ষেত্রে আরও একবার সম্মানের দোরগোড়ায় দাঁড়ালো এই ছবি। বাফটা অ্যাওয়ার্ডসের দৌড়ে সামিল হল এই ছবি। সেরা নন ইংলিশ ক্যাটাগরিতে নাম রয়েছে পায়েল কাপাডিয়া পরিচালিত এই ছবি।

একই সঙ্গে এবারের দ্য ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের জন্য মনোনয়ন পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা দেব প্যাটেল। ড্যানি বয়েল পরিচালিত অস্কারজয়ী ছবি স্লামডগ মিলিয়নেয়ার ছবির প্রধান চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন দেব।
এবার বাফটা পুরস্কারের মনোনয়নে সেরা ছবির তালিকায় রয়েছে আনোরা, দ্য ব্রুটালিস্ট, এ কমপ্লিট আননোন, কনক্লেভ, এমিলিয়া পেরেজ ছবি।












Click it and Unblock the Notifications