Global weekly top songs-এর তালিকায় ‘তুফান’-এর ‘লাগে উরা ধুরা’!
Global weekly top songs-এর তালিকায় জায়গা করে নিল 'তুফান'-এর জনপ্রিয় গান 'লাগে উরা ধুরা'। শুধু তাই নয়, ইউটিউবে Global weekly top songs-এর তালিকায় প্রথমবার কোনও বাংলা গান জায়গা পেল। বিনোদন জগতে শাকিব খানের ২৫ বছর পূর্তির দিনেই মুক্তি পেয়েছিল 'লাগে উরা ধুরা' গানটি। তারপর অল্প কয়েকদিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল এই গানটি। এই গানের ভিডিওটিতেও বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। নজর কেড়েছেন প্রীতম এবং শাকিব খানও।
চলতি বছরের ১৭ জুন বাংলাদেশে মুক্তি পায় রায়হান রফি পরিচালিত ছবি 'তুফান'। এরপর ৮ জুলাই কলকাতায় মুক্তি পায় শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি। তবে ছবি মুক্তির আগেই প্রকাশ্যে আসে এই সিনেমার দুটি গান 'লাগে উরা ধুরা' ও 'দুষ্টু কোকিল'।

দুটি গানই প্রকাশ্যে আসার অল্প কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পোঁছে যায়। এবার ইউটিউবে 'তুফান'-এর 'লাগে উরা ধুরা' গানটি জায়গা করে নিল Global weekly top songs-এর তালিকায়। এই ঘটনায় খুশি ছবির পরিচালক থেকে শুরু করে কলাকুশলী সকলেই।
আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা এই ছবিতেই খলনায়কের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কিন্তু সেটি একটি বিশেষ চরিত্র। অর্থাৎ অল্প সময়ের জন্যই পর্দায় দেখা যাবে দুই বাংলা কাঁপানো এই অভিনেতাকে। এছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা সহ আরও অনেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications