IIFA Awards 2025: আইফা অ্যাওয়ার্ডস-এ দাপট দেখাল ‘লাপতা লেডিস’, ১০টি পুরস্কার জিতে হয়ে গেল ‘সেরা ছবি’

জয়পুরে অনুষ্ঠিত ২৫তম আইফা অ্যাওয়ার্ডস-এ বলিউড তারকাদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য সন্ধ্যা উদযাপিত হয়ে গেল রবিবার। শনিবার (৮ মার্চ) ওটিটি সিনেমা এবং সিরিজের সেরা প্রতিভাদের সম্মান জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর, রবিবার রাতে সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিস', যা ১০টি পুরস্কার জিতে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। এছাড়াও সিনেমাটি সেরা পরিচালক, সেরা অভিনেত্রী এবং সেরা সহ-অভিনেতা (পুরুষ) সহ একাধিক বিভাগে পুরস্কার অর্জন করেছে।

Laapataa Ladies

এছাড়া, কার্তিক আরিয়ান 'ভুল ভুলাইয়া ৩'-এর জন্য সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার জিতেছেন, এবং 'কিল' সিনেমার জন্য রাঘব জুয়াল সেরা খলনায়কের স্বীকৃতি পেয়েছেন।

এবার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা দেখুন এখানে:

  • সেরা ছবি- লাপতা লেডিস
  • প্রধান ভূমিকায় সেরা অভিনয় (পুরুষ) - কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
  • সেরা অভিনয় (নারী) - নিতাংশী গোয়েল (লাপতা লেডিস)
  • সেরা পরিচালনা- কিরণ রাও (লাপতা লেডিস)
  • সেরা অভিনয় (নেগেটিভ রোল) - রাঘব জুয়াল (কিল)
  • সেরা সহ-অভিনেত্রী - জানকি বোদিওয়ালা (শয়তান)
  • সেরা সহ-অভিনেতা - রবি কিষাণ (লাপতা লেডিস)
  • জনপ্রিয় বিভাগে সেরা গল্প (ওরিজিনাল) - বিপ্লব গোস্বামী (লাপতা লেডিস)
  • সেরা গল্প (অ্যাডাপ্টেড) - শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি, এবং অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)
  • সেরা পরিচালক (ডেবিউ) - কুণাল কেম্মু (মাদগাঁও এক্সপ্রেস)
  • সেরা ডেবিউ (পুরুষ) - লক্ষ্য লালওয়ানি (কিল)
  • সেরা ডেবিউ (মহিলা) - প্রতিভা রান্তা (লাপতা লেডিস)
  • সেরা সঙ্গীত পরিচালক - রাম সম্পাথ (লাপতা লেডিস)
  • সেরা লিরিকস্‌ - প্রশান্ত পান্ডে (লাপতা লেডিস থেকে 'সজনী')
  • সেরা গায়ক (পুরুষ) - জুবিন নৌটিয়াল (আর্টিকেল ৩৭০ থেকে 'দুআ')
  • সেরা গায়িকা (মহিলা) - শ্রেয়া ঘোষাল (ভুল ভুলাইয়া ৩ থেকে 'আমি যে তোমার 3.0')
  • সেরা সাউন্ড ডিজাইন - সুবাস সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে (কিল)
  • সেরা চিত্রনাট্য- স্নেহা দেশাই (লাপতা লেডিস)
  • সেরা সংলাপ - অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভলে, মোনাল ঠাক্কর (আর্টিকেল ৩৭০)
  • সেরা সম্পাদনা- জাবীন মার্চেন্ট (লাপতা লেডিস)
  • সেরা সিনেমাটোগ্রাফি - রাফি মাহমুদ (কিল)
  • সেরা নৃত্য পরিচালনা - বস্কো-সিজার (ব্যাড নিউজের তৌবা তৌবা)
  • সেরা স্পেশাল এফেক্টস্‌ - রেড চিলিস ভিএফএক্স (ভুল ভুলাইয়া ৩)
  • ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অর্জন - রাকেশ রোশন

এবারের আইফা অ্যাওয়ার্ডস বলিউডের অন্যতম স্মরণীয় একটি রাত হয়ে থাকল, যেখানে 'লাপতা লেডিস'-এর দাপট ছিল চোখে পড়ার মতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+