আইসিডব্লু ২০১৪-য় সবাইকে চমকে কনে যখন বিপাশা!

শ্রী রাজ মহল জুয়েলারের 'পরিণয়' শীর্ষক এই গহনার কালেকশন খুব ভাল ভাবে ফুটে উঠেছে বিপাশার মধ্যে দিয়ে। লালের উপর সোনালি জরি দিয়ে কাজ করা ভারি লহেঙ্গায় একেবারে টুকটুকে লাল কনে বিপাশা। পরিণয় কালেকশন নিয়ে মঞ্চে এসেছিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংও। কিন্তু বিপাশা যখন মঞ্চের উপর দিয়ে হেঁটে আসছিলেন তাঁকে টক্কর দেওয়ার মতো অন্তত কেউ সেখানে ছিলেন কিনা সন্দেহ। এক কথায় অভূতপূর্ব।
বিপাশ যে ভারি হারটি পরেছিলেন তাতে সোনা, জহরত ও বিশেষ করে একাধিক পান্নায় সুসজ্জিত ছিল। সঙ্গে ঝুলছিল একটি বড় লকেট। সঙ্গে ছিল বড় ঝোলা কানের দুল এবং একটি মাঙ্গটিকা। মাঙ্গটিকাটিও ছিল তাক লাগানো। মুক্তো ও সোনার মিশেলে মাঙ্গটিকাটি বিপাশার রূপে বাড়তি চমক এনেছিল।












Click it and Unblock the Notifications