প্রিয়ঙ্কা ভারতের প্রধানমন্ত্রী হতে চাইছেন! রাজনীতি নিয়ে কী জানালেন পিগি চপস
ভারতে লোকসভা ভোট পর্ব মিটেছে কয়েক সপ্তাহ হয়েছে। গণতান্ত্রিক নিয়ম মেনে নির্বাচিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে।
ভারতে লোকসভা ভোট পর্ব মিটেছে কয়েক সপ্তাহ হয়েছে। গণতান্ত্রিক নিয়ম মেনে নির্বাচিত করা হয়েছে প্রধানমন্ত্রীকে। তবে হলিউডের দেশ থেকে এবার বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়া জানাচ্ছেন , তিনি চান এবার ভারতের প্রধানমন্ত্রী হতে। এখানেই শেষ নয়। স্বামী নিক জোনাসের জন্যও তিনি বেশ খানিকটা রাজনৈতিক ভাবনা চিন্তাও করে রেখেছেন! যা শুনে চমকে উঠতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

৩৬ বছরের প্রিয়ঙ্কার দাবি, 'আমি ভারতের প্রধানমন্ত্রী হতে পছন্দ করব। আর চাইব নিক যেন প্রেসিডেন্ট হয়। আমি রাজনীতির সঙ্গে জড়িত বিষয় পছন্দ করি না। তবে আমি জানি, আমরা দু'জনেই কিছু পরিবর্তন আনতে চাই।.. ' পাশাপাশি তিনি জানিয়ে রাখেন, কোনও জিনিসেই তিনি' না ' বলতে চাননা।
প্রিয়ঙ্কা স্বামীর সুখ্যাতি করে এদিন সাফ জানান, নিক একজন 'নারীবাদী' , যদিও জোনাস নিজে এই শব্দটি ব্যবহার করেন না। তবুও নারীবাদী হওয়ার জন্য নিককে পছন্দ করেন পিগি চপস। প্রসঙ্গত, গত ডিসেম্বরে নিকের সঙ্গে বিয়ে হয় প্রিয়ঙ্কার তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের কথা শোনা গেলেও , তা নস্য়াৎ করে দেন পিগি চপস।












Click it and Unblock the Notifications