বছরে দুটো সিনেমা করবেন বলে জানালেন নুসরত জাহান

একদিকে দায়িত্ববান সাংসদ তো অন্যদিকে টলিউডের গ্ল্যামারস অভিনেত্রী। এই দুই ভূমিকাতেই খুব সহজ তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান। নুসরত জানিয়েছেন যে এ বছরে তাঁর দু’‌টি ছবি করার পরিকল্পনা রয়েছে। একজন অভিনেত্রী হিসাবে তিনি জানিয়েছেন যে তিনি তাঁর স্বাচ্ছন্দ্য রয়েছে এমন জায়গা থেকে সরে একটু ভিন্নধর্মী সিনেমা করতে চান।

বছরে দুটো সিনেমা করবেন বলে জানালেন নুসরত জাহান


নুসরত বলেন, '‌এই বছরে আমার দু’‌টি ছবি করার পরিকল্পনা রয়েছে, সাংসদ হিসাবে অনেক কাজই করেছি।’‌ পাভেলের পরবর্তী ছবি '‌অসুর’‌–এ শীর্ষ ভূমিকায় দেখা যাবে নুসরতকে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি যখন শুটিং করেন তখন কিভাবে সাংসদ ও অভিনেত্রীর এই দুই ভূমিকাকে পরিচালিত করেন?‌ এর জবাবে নুসরত জানান যে তাঁর কেন্দ্রের কাজ নিয়ে এবং রাজনৈতিক অনুষ্ঠান সম্পর্কে শুট শুরু হওয়ার আগে ও পরে তাঁর টিম সদস্যদের সঙ্গে আলোচনা সেরে নেন। নুসরত বলেন, '‌আমি সিনেমা করার জন্য যাতে সময় পাই সেটা নিশ্চিত করে রাখি।’‌

২০১৯ সালের লোকসভায় বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হন নুসরত জাহান। তিনি জানিয়েছেন তিনি বেশ কিছু ছবির চিত্রনাট্য পড়ছেন। নুসরতের কথায়, '‌আমি অভিনেত্রী হিসাবেই বেড়ে উঠেছি। আমি নিজের স্বাচ্ছন্দ্যের জায়গা থেকে বেরিয়ে অন্য ভূমিকায় অভিনয় করতে চাই। তবে আমি এখনও শ্রেষ্ঠ বাণিজ্যিক ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছি, যেখানে দারুণ মেক–আপ হবে, ডিজাইনার পোশাক এবং আমার চুল উড়বে।’‌ ২০২০ সালে তিনি এমন কিছু ছবিতে অভিনয় করার অপেক্ষায় রয়েছেন, যা কোনওদিন তিনি করেননি। জানান অভিনেত্রী।

নুসরত অভিনীত হর হর ব্যোমকেশ, জুলফিকার, লাভ এক্সপ্রেস এবং আমি যে কে তোমার দর্শকদের কাছে প্রশংসিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+