শ্রীরামচন্দ্রের ভূমিকায় হৃতিক আসছেন, সীতা কি দীপিকা ! বলিউডে জল্পনা শুরু
হৃতিক রোশন এই মুহূর্তে বলিউডের 'ম্যান অফ দ্য মোমেন্ট'! তাঁর অভিনীত ছবি 'সুপার থার্টি' বলিউডের বক্স অফিসে কার্যত 'রাজ' করছে !
হৃতিক রোশন এই মুহূর্তে বলিউডের 'ম্যান অফ দ্য মোমেন্ট'! তাঁর অভিনীত ছবি 'সুপার থার্টি' বলিউডের বক্স অফিসে কার্যত 'রাজ' করছে ! এরপরই শোনা যাচ্ছে 'কৃশ ফোর'-এও আসছেন হৃতিক। তবে তার চেয়েও যে বড় খবর নিয়ে গোটা ইন্ডাস্ট্রি জল্পনায় রয়েছে ,তা হল এবার রামের ভূমিকায় দেখা যেতে চলেছে হৃতিক রোশনকে।

এক প্রথম সারির ফিল্ম ম্যাগাজিনের খবর অনুযায়ী 'সুপার থার্টি' অভিনেতা নীতীশ তিওয়ারির ফিল্মে এবার রাম চন্দ্রের ভূমিকায় অভিনয় করতে চলেছেন হৃতিক। শোনা যাচ্ছে ছবিতে সীতার ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত বার্তা আসেনি দীপিকা শিবির থেকে। তিনটি ভাষায় এই ছবি মুক্তি পেতে চলেছে , বলে খবর। তামিল, তেলুগু, হিন্দিতে মুক্তি পেতে চলেছে ছবি। ফিল্ম প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা, মধু মন্তেনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই ছবির কাজ খুব শিগগিরিই শুরু হতে চলেছে।
৫০০ কোটি টাকা বাজেট নিয়ে এই ফিল্ম তৈরি হবে থ্রিডিতে। ফিল্মে রামের চরিত্রের জন্য হৃতিক সম্মতিও দিয়ে দিয়েছেন বলে খবর। 'দঙ্গল' খ্যাত পরিচালক নীতীশের এই ছবির 'রামায়ণ'-এর একাংশের ওপর আধারিত বলে জানা গিয়েছে। সেই প্রেক্ষাপটে , রামচন্দ্রের হাত ধরে ভারতে কিভাবে গর্বের অধ্যায় উঠে আসে , সেটাই প্রদর্শিত হবে ফিল্মে।












Click it and Unblock the Notifications