হৃতিকের পরিবারে ফের ক্যানসারের থাবা! অভিনেতা জানালেন দুঃসংবাদ
ফের একবার ক্যানসারের থাবা রোশন পরিবারে। অভিনেতা হৃতিক রোশনের দিদি সুনয়না রোশনের পর এবার তাঁর বাবা রাকেশ রোশন আক্রান্ত ক্যানসারে। তাঁর গলায় প্রাথমিক স্তরের ক্যানসার ধরা পড়েছে।
ফের একবার ক্যানসারের থাবা রোশন পরিবারে। অভিনেতা হৃতিক রোশনের দিদি সুনয়না রোশনের পর এবার তাঁর বাবা রাকেশ রোশন আক্রান্ত ক্যানসারে। তাঁর গলায় প্রাথমিক স্তরের ক্যানসার ধরা পড়েছে।

রাকেশ রোশনের গলায় স্টেজ কোয়ামাস স্কোয়ামাস সেল কার্সিনোমা ধরা পড়েছে। বাবার ক্যানসার ধরা পড়ার দুঃসংবাদটি জানিয়েছেন রাকেশের ছেলে বলিউড সুপারস্টার হৃতিক রোশন। এই ধরনের ক্যানসারে গলায় কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে বলে জানা গিয়েছে। এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট-এ হৃতিক এই দুঃসংবাদ জানিয়ে রাকেশর প্রতি এক অনুপ্রেরণা সূচক বার্তা প্রকাশ করেন।
View this post on InstagramA post shared by Hrithik Roshan (@hrithikroshan) on
হৃতিক জানিয়েছেন, পরিবার তাঁর বাবা রাকেশের মত একজনকে 'নেতা'হিসাবে পেয়ে ভাগ্যবান। এদিকে , ছবির কমেন্ট সেকশনে একাধিক মন্তব্যে রাকেশ রোশনের দ্রুত আরোগ্যের শুভেচ্ছা প্রকাশ করেছেন তাঁর গুণমুদ্ধরা।

Click it and Unblock the Notifications