Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছোটবেলায় স্কুলে ঠাট্টার খোরাক ছিলেন, বড় হয়ে এঁরাই বলিউড কাঁপিয়েছেন

বলিউডের বেশ কিছু তারকা অভিনেতাকে ছোটবেলায় স্কুলে পড়তে হাসি-ঠাট্টার পাত্র হতে হয়েছে। এই তালিকায় কোন কোন পরিচিত সেলেবস রয়েছেন তা জেনে নিন একনজরে।

সেলেবস নামেই যে তারা সবসময় সবকিছু ভালো অভিজ্ঞতার সাক্ষী থাকবেন সেরকম নয়। তাঁরাও মানুষ। ভালো-খারাপ সবকিছুই সেলেবসদেরও ভোগ করতে হয়। এমন অনেক কিছু ঘটনা রয়েছে যা ছোটবেলায় তাদের সহ্য করতে হয়েছে। ছোটবেলায় তা বলতে পারেননি। পরে বড় হয়ে মুখ খুলে সবাইকে জানিয়েছেন।

বলিউডের বেশ কিছু তারকা অভিনেতাকে ছোটবেলায় স্কুলে পড়তে হাসি-ঠাট্টার পাত্র হতে হয়েছে। এই তালিকায় কোন কোন পরিচিত সেলেবস রয়েছেন তা জেনে নিন একনজরে।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়ার কাহিনি কোনও গল্পের চেয়ে কম নয়। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময়ে বাদামি চামড়ার বলে ঠাট্টার পাত্র হন। এক সহপাঠী তাঁকে নিয়মিত খোরাক বানাত। তবে এই প্রিয়াঙ্কাই এখন বলিউড জয় করার পর হলিউডে পায়ের তলার জমি শক্ত করে ফেলেছেন।

হৃত্বিক রোশন

হৃত্বিক রোশন

বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন ছোটবেলায় তোতলা ছিলেন। তা নিয়ে স্কুলে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে। তবে সেই সমস্যা কাটিয়ে পরে হৃত্বিক বলিউড শাসন করেছেন।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

অর্জুন কাপুরকেও ছোটবেলায় স্কুলে ঠাট্টার পাত্র হতে হয়েছে। তিনি ছোটবেলায় বেশ মোটা ছিলেন। তা নিয়ে প্রায়শই বন্ধুদের তামাশার লক্ষ্য হতে তিনি। আর এখন বলিউডের পরিচিত নায়কদের একজন তিনি।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

অর্জুন কাপুরের মতোই সোনাক্ষী সিনহাও স্থূল ছিলেন। সেজন্য ছোটবেলায় অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে। তবে সিনেমায় নামার আগে থেকেই ঘাম ঝরিয়ে স্লিম হয়ে গিয়েছেন তিনি।

করণ জোহর

করণ জোহর

করণ জোহরও ছোটবেলায় ওভারওয়েট ছিলেন। তা নিয়ে স্কুলে বন্ধুদের কাছে ঠাট্টাও সহ্য করতে হয়েছে। তবে পরে সিনেমা জগতে আসার সময় থেকেই অনেকটা ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি।

অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন

বিগ বি-র পুত্র অভিষেক বলিউডের পরিচিত নায়কদের অন্যতম। তবে ছোটবেলায় তাঁর ডিসলেক্সিয়ার সমস্যা ছিল। যে কোনও জিনিস বুঝতে তাঁর সমস্যা হতো। ফলে স্কুলে অনেকে তা নিয়ে ঠাট্টা করেছেন।

জ্যাকি ভগনানি

জ্যাকি ভগনানি

জ্যাকি ভগনানির একসময়ে ওজন ছিল ১৩০ কিলো। এই নিয়ে স্কুলে ও কলেজে তাঁকে বন্ধুরা সবসময় টার্গেট করত। তবে কলেজে পড়ার সময় থেকেই জ্যাকি কঠিন পরিশ্রম শুরু করেন। এবং তাঁর ফল হাতেনাতে পেয়েছেন।

ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+