ফাইটারের থেকে ‘ওয়ার ২’র জন্য কম পারিশ্রমিক নিচ্ছেন হৃত্বিক! কত নিচ্ছেন কিয়ারা ও জুনিয়র এনটিআর

বর্তমানে বলিউড অভিনেতা হৃত্বিক রোশন কৃষ ৪ নিয়ে লাইম লাইটে রয়েছেন। কারণ এই সিনেমা নির্দেশনার দায়িত্বেও কিন্তু তিনি নিজেই রয়েছেন অর্থাৎ এই ছবিটি পরিচালনা করবেন ঋত্বিক রোশন নিজেই। আর যা নিয়ে কিন্তু অনুগামীদের মধ্যে রয়েছে ব্যাপক উত্তেজনা।

তবে তার আগেই মুক্তি পাচ্ছে 'ওয়ার ২’ অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে মুক্তি পাবে এই ছবি। ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ওয়ার ২। যেখানে কিন্তু অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক রোশন-সহ জুনিয়র এন টি আর। তাছাড়াও থাকবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানীও। এই বলিউড সিনেমায় অভিনয় করার জন্য কত টাকা করে পারিশ্রমিক পাবেন সেলেবরা, জানুন।

Hrithik Roshan

সিনেমাটির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। তবে এই ২০০ কোটি টাকার সিনেমায় ঋত্বিক রোশনকে নাকি কম পারিশ্রমিক নিচ্ছেন! তাহলে কত নিচ্ছেন জুনিয়র এনটিআর এবং কিয়ার আদবানী। অয়ন মুখার্জী এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন।

ফাইটারের জন্য ঋত্বিক পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি টাকা। তবে তার থেকে একটু কিন্তু তিনি তার পারিশ্রমিক কিছু টাকা কমিয়েছেন অর্থাৎ মাত্র ৪৮ কোটি টাকা নিচ্ছেন তিনি। তবে এই ছবির অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এবার এই বলিউড সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধেছেন জুনিয়র এনটিআর। যিনি এই সিনেমার খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন। এই সিনেমায় ঋত্বিক রোশনের সঙ্গে লড়াইয়ের দৃশ্যে দেখা মিলবে জুনিয়ার এনটিআরের।

তবে জুনিয়র এনটিআরও এই সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। জানা গিয়েছে তিনি কিন্তু ৩০ কোটি টাকা নিচ্ছেন। বলিউড অভিনেতা জুনিয়র এনটিআর তার শেষ ও বড় ছবি করেছিলেন দেবরার পার্ট ওয়ান, তার জন্য তিনি ৬০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলে জানা গেছে। RRR সিনেমায় অভিনয় করার পর থেকেই তিনি জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেছেন।

এই সিনেমায় নারী চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদবানী। তিনি এই সিনেমায় অভিনয় করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১৫ কোটি টাকা। এই সিনেমার পারিশ্রমিক তাঁর কেরিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক। তার অভিনয় কিন্তু এখানে অসাধারণ। অ্যাকশনে ভরপুর এই সিনেমার গল্প কিন্তু সকলের যেন নজরকাড়া, তা বলার অপেক্ষা রাখে না। সিনেমাটি কিন্তু বক্স অফিসে হিট হতে পারে এমনটাই আশা করছেন সিনেমাপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+