কৃষ্ণসার হত্যা মামলায় বাকীরা বেকসুর খালাস হলেও কেন সাজা পেলেন সলমন খান
সলমন সহ সকলেই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাহলে বাকীরা ছাড়া পেলেও সলমন কেন দোষী সাব্যস্ত হলেন?
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শ্যুটিংয়ে গিয়ে সলমন সহ বলিউডের কয়েকজন তারকা কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ওঠে। সেই মামলা দীর্ঘ প্রায় ২০ বছর চলার পরে এদিন আদালত রায় ঘোষণা করেছে।

সলমন খান ছাড়াও এই ঘটনায় অভিযুক্তের তালিকায় ছিলেন অভিনেত্রী নীলম, সোনালি বেন্দ্রে, তাব্বু ও সঈফ আলি খান। তবে এঁদের সকলকেই প্রমাণের অভাবে আদালত বেকসুর খালাস করেছে। তবে সলমন ৯/৫১ বন্যপ্রাণ সংরক্ষণ আইন মোতাবেক সাজা পেয়েছেন।
এখন ঘটনা হল, সলমন সহ সকলেই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাহলে বাকীরা ছাড়া পেলেও সলমন কেন দোষী সাব্যস্ত হলেন। আদালত সলমনকে 'হ্যাবিচুয়াল অফেন্ডার' বা নানা অপরাধে দুষ্ট বলে জানিয়েছে। যার ফলে বাকীরা সন্দেহের বশে পোক্ত প্রমাণ না থাকায় বেরিয়ে গেলেও সলমন ছাড়া পাননি।
এছাড়া আদালতে বিরোধী আইনজীবী সলমনকে নিয়ে সওয়াল করে বলেন, ১৯৯৮ সালে ঘটনার দিন বাকী অভিনেতা-অভিনেত্রীরা সলমনের সঙ্গী থাকলেও তাঁরা কৃষ্ণসার হরিণ হত্যা করেননি। করেছেন সলমন। তার স্বপক্ষে নানা প্রমাণও পেশ করা হয়।
তারপরই আদালত সলমনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে। এখন দেখার কত বছরের সাজা অপেক্ষা করে রয়েছে সুপারস্টারের জন্য।












Click it and Unblock the Notifications