Manoj Kumar: পর্দায় কোনও নায়িকাকে স্পর্শ করেননি! কীভাবে মনোজ কুমার হয়ে উঠলেন ‘ভারত কুমার’?
প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক মনোজ কুমার (Manoj Kumar)। মুম্বাইয়ের এক হাসপাতালে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকোস্তব্ধ অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এসবের মধ্যে লিভার সিরোসিস (Liver cirrhosis) ও হৃদরোগজনিত অসুস্থতাও ছিল।
তিনি ভারতীয় সিনেমার অন্যতম দেশপ্রেমিক অভিনেতা (Patriotic actor) এবং পরিচালক হিসেবে পরিচিত। তিনি তাঁর অসামান্য কাজের জন্য 'ভারত কুমার' উপাধিও অর্জন করেছেন। কিন্তু জানেন কি, মনোজ কুমার কীভাবে 'ভারত কুমার' উপাধি পেয়েছিলেন? একটি সাক্ষাৎকারে মনোজ কুমার জানান, ১৯৬৭ সালের 'উপকার' ছবিতে ভারত চরিত্রের তাঁর অভিনয়ের জন্যই স্নেহের সঙ্গে এই নামে জনসাধারণ তাঁকে ভালোবাসা দিয়েছে। লেহরেন রেট্রোর সাথে এক সাক্ষাৎকারে মনোজ তাঁর 'ভারত কুমার' ('Bharat Kumar') নামের গল্পটি সকলের সামনে তুলে ধরেন।

ওই সাক্ষারকারে তিনি জানান, "প্রায়শই একজন ভালো চরিত্রের নাম তাদের সাথেই থেকে যায়। তাই আমি ভেবেছিলাম, যেহেতু ভারত একটি কৃষিপ্রধান দেশ, তাই আমি চরিত্রটির নাম রাখব ভারত, এবং তার জীবন ক্ষেতের সাথে যুক্ত হবে। একটি মেয়ে তার জীবনে আসবে, যা একটি ঝলমলে কবিতার আগমনের মত হবে। তাই আমি তাঁর নাম রেখেছি কবিতা।
তিনি আরও জানিয়েছিলেন, "ভারতের নামকরণ করা হয়েছে কারণ সে একটি গ্রামে থাকে এবং এটি কৃষিপ্রধান দেশ। আর আমাদের দেশের জনগণ এতটাই দয়ালু যে, যদি তারা সত্যিকারের কিছু পছন্দ করে, তাহলে তারা এত ভালোবাসা এবং সম্মান দেয় যা পৃথিবীর আর কেউ দেয় না। আমি কেবল একটি সাধারণ ছেলে ছিলাম, কিন্তু তোমরা সবাই আমাকে 'ভারত' বানিয়েছো। আমাকে বাধ্য করেছো, সেই ভাবমূর্তি ধরে রাখার জন্য আমার উপর একটা বিশাল দায়িত্বও অর্পণ করেছো।"
অভিনেতা বলেন, খেতাব পাওয়ার পর তিনি কখনও পর্দায় কোনও নায়িকাকে স্পর্শ করেননি। কারণ যদি কেউ আদর্শের কথা বলে, তাহলে "কোনও মেয়েকে জড়িয়ে ধরে গান গাওয়া বা জলে নামা" হতে পারে না। যদি তিনি এমনটা করতেন তাহলে কারা তাঁকে গুরুত্ব সহকারে নিতেন?
শুক্রবার ভোর ৪.০৩ মিনিটে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান তিনি। এরপর বিকেলে জুহুতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে, যাতে শিল্পের সহকর্মী এবং ভক্তরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। সম্ভবত শনিবারই শেষকৃত্য সম্পন্ন হবে। মেডিকেল রিপোর্ট অনুসারে, তাঁর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে কার্ডিওজেনিক শক। যা একটি গুরুতর হার্ট অ্যাটাক।
জানা গিয়েছে, তিনি গত কয়েক মাস ধরে ডিকমপেনসেটেড লিভার সিরোসিসের সাথে লড়াই করছিলেন। প্রসঙ্গত, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদে (বর্তমানে পাকিস্তান) জন্ম নেন মনোজ কুমার। তাঁর আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। ১৯৫৭ সালে 'ফ্যাশন' সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেতা।
তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক আসে 'কাচ কি গুড়িয়া' (১৯৬১) সিনেমায়। বিশেষ করে তিনি তাঁর দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য পরিচিত ছিলেন। তাঁর সবচেয়ে বেশি পরিচিত দেশাত্মবোধক সিনেমাগুলির তালিকায় রয়েছে, 'শহিদ' (১৯৬৫), 'উপকার' (১৯৬৭), 'পুরব অউর পশ্চিম' (১৯৭০), 'রোটি, কাপড়া অউর মাকান' (১৯৭৪), 'ক্রান্তি' (১৯৮১)। তাঁর ঝুলিতে রয়েছে, অসংখ্য পুরস্কার, যার মধ্যে রয়েছে পদ্মশ্রী এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications