(ছবি) আশ্চর্যজনকভাবে হলিউডের এই অভিনেতারা এখনও অস্কার জেতেননি!
আগামী ২৮ শে ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে ৮৮ তম আকাডেমি পুরস্কার। প্রতিবছরের মতো এবছরও অস্কার নিয়ে উন্মাদনা চরমে।
তবে, হলিউডের এই সবচেয়ে সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনেকের মনেই ক্ষোভ রয়েছে। প্রতিভাবান অভিনেতা বা অভিনেত্রীর পাশাপাশি জনপ্রিয় হওয়া সত্ত্বেও বহু এমন নাম হলিউডে রয়েছে যাঁরা আজ পর্যন্ত আকাডেমি পুরস্কার জিততে পারেননি।
শোবিজ ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়ালেও এমন বহু অভিনেতাই রয়েছেন যাদের প্রতিভা স্বীকৃতি পায়নি অস্কারে।
এই অভিনেতা-অভিনেত্রীদের তালিকায় কে কে আছেন, আসুন একঝলকে দেখে নেওয়া যাক।

লিওনার্দো ডিক্যাপ্রিও
বলিউডের অন্যতম সেরা অভিনেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব লিওনার্দো ডিক্যাপ্রিও। একাধিক ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়লেও আজ পর্যন্ত তিনি অস্কার জেতেননি।

জনি ডেপ
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানখ্য়াত জনি ডেপ একাধিক ছবিতে দর্শকদের মন জয় করলেও অস্কারের বিচারকদের মন হয়তো জয় করতে পারেননি। তাই আজ পর্যন্ত তার ঝুলিতে কোনও অস্কার পুরস্কার নেই।

স্টিভ ক্যারেল
নিজের টেলিভিশন অনুষ্ঠান দ্য অফিস -এর জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন স্টিভ। ব্রুস অলমাইটি, ইভান অলমাইটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন স্টিভ। কিন্তু একটা অস্কার ঝুলিতে ভরতে পারেননি।

উইল স্মিথ
উইল স্মিথ পরিচয়ের অপেক্ষা রাখেন না। এত বছরে মাত্র ২ বার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন উইল স্মিথ। যদিও একবারও জিততে পারেননি তিনি।

জিম ক্যারি
কমিক অভিনয়ে তার তুলনা হয় না। কিন্তু হয়তো অভিনয়ের একমুখী প্রতিভার জন্যই আজ পর্যন্ত একবারও অস্কার হাতে নিতে পারেননি জিম ক্যারি।

ব্র্যাড পিট
আজ্ঞে হ্যাঁ, অস্কার না পাওয়া অভিনেতাদের তালিকার মধ্যে ব্র্যাড পিটেরও নাম রয়েছে।

হ্যারিসন ফোর্ড
ভাবতে অবাক লাগে হ্যারিসন ফোর্ডের মতো জনপ্রিয় প্রবীন অভিনেতাও কখনও অস্কার পাননি।

টম ক্রুজ
শুধু হলিউড কেন ভারতীয় তরুণীরাও টম ক্রুজের জন্য পাগল। কিন্তু টম ক্রুজও আজ পর্যন্ত অস্কার পাননি।

রবার্ট ডাউনি জুনিয়র
হলিউডের এই লৌহ মানব (আয়রন ম্যান) নিজের অভিনয় দিয়ে আট থেকে আশিকে বিনোদনের রসদ জোগালেও অস্কার জয়ের সুযোগ পাননি একবারও।

রিচার্ড গেয়ার
রিচার্ড গেয়ারের মতো ধারাবাহিক অভিনেতা খুব কমই আছেন। তবুও অস্কার জয়ের জন্য হয়তো এটুকু যথেষ্ট নয়।












Click it and Unblock the Notifications