History Of Indian Cinema: ১৯৪৭-এ প্রথম কোনও ছবি সেন্সরের কোপে পড়ে, কোন সিনেমা জানেন?
১৯৪৭ সাল একাধিক বিষয় নিয়েই স্মরণীয়। দেশের স্বাধীনতা লাভের পাশাপাশি ভারতের বিনোদন জগতেও একাধিক উল্লেখযোগ্য ঘটনা ঘটে এই বছর. আর তারই মধ্যে অন্যতম সিনেমায় সেন্সরের আগমণ। ১৯৪৭ সালে একাধিক চলচ্চিত্র নির্মিত হয় বিভিন্ন ভাষায়।
কিন্তু সেই সবের মধ্যে উল্লেখযোগ্য হল হিন্দি ভাষায় তৎকালীন ব্লকবাস্টার কিছু ছবি। কিন্তু সে বছরের সবথেকে বেশি টাকার ব্যবসা করার পরেও সেন্সরের কাঁচি পড়েছিল একটি হিন্দি সিনেমার উপর। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হওয়ার পরেও বিতর্ক আর চর্চায় ছিল দিলীপ কুমার অভিনীত এই সিনেমা।

১৯৪৭ সালে সর্বোচ্চ ব্যবসা করা ছবি
১৯৪৭ সালে সবথেকে বেশি টাকার ব্যবসা করে হিন্দি সিনেমা 'জুগনু' . ভারতীয় সিনেমায় এই ছবি একটি যুগান্তকারী ঘটনার সাক্ষীও থেকেছে। সেই সময় কয়েক লক্ষ টাকার ব্যবসা করেছিল, যা নেহাতই মুখের কথা নয়। এখন সব ছবির সাফল্য বিচার হয় কোটির ক্লাবে। ১০০ কোটি, ৫০০ কোটি বা বাহুবলীর দৌলতে সেটি দাঁড়িয়েছে ১০০০ কোটির ক্লাব পর্যন্ত। কিন্তু সেই সময় কোনও সিনেমার এত বিপুল অঙ্কের টাকার ব্যবসা করা মানে তা ছিল ঈশ্বর দর্শনের সমান। এক কথায় সুপারহিট তকমা 'জুগনু' সিনেমার হাত ধরেই প্রচলিত হয় সিনে দুনিয়ায়।

দিলীপ কুমারের অবদান
জুগনু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ট্রাজিক হিরো দিলীপ কুমার। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নূর জাহান। কিন্তু এই ছবি ছিল নূর জাহানের শেষ হিন্দি ছবি. কারণ এরপরেই তিনি পাকিস্তান চলে যান. তবে জুগনু সিনেমার হাত ধরে ভারতীয় চলচ্চিত্র জগৎ উপহার পেয়েছিল তার আগামী সুপারহিরোকে। তিনি আর কেউ নন, দিলীপ কুমার। এর আগে কিছু ছবি ফ্লপ হলেও জুগনু সিনেমায় তাঁর অভিনয় এক আলাদা উচ্চতায় পৌঁছয়। শুধু তাই নয়, সিনেমা তো বটেই, নায়ক হিসেবে দিলীপ কুমার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই সিনেমার হাত ধরেই।

জুগনুতে সেন্সরের কোপ
তবে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছলেও বিতর্কও জড়িয়ে থেকে জুগনুকে। এই ছবির প্রথম কপি এডিটর বাবুরাও পাতিল পাঠান তৎকালীন মহারাষ্ট্রের হোম মিনিস্টার মুরারজী দেশাইকে। কিন্তু ছবির কিছু দৃশ্যে দেখানো হয় কলেজ পড়ুয়া দুই ছেলে মেয়ের প্রেম কাহিনী এবং ডেটিং সিকোয়েন্স। আর তাতেই বাধ সাধেন দেশাই। অগত্যা কাঁচি পরে সেন্সরের। জানা যায় প্রায় ২৮ মিনিটের দৃশ্য ছেটে ফেলা হয়েছিল ফিল্মটি থেকে। পরে বাড়ার রিপ্রিন্ট করে প্রকাশ করা হয়। আর এই ঘটনা ঘিরে বিতর্কও কম হয়নি সেকালে।












Click it and Unblock the Notifications