জ্বলছে বাংলাদেশ-হিন্দুদের উপর হামলা, পুড়ছে মন্দির, এই কি সেই প্রাণের বাংলা? কী লিখলেন পরম-ঋদ্ধিরা
বাংলাদেশ মানেই অমর শহিদ। বাংলাদেশ মানেই ভাষা দিবস, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। এই তিন শব্দেই দেশ ভাগের পরেও নিজেদের এক সূত্রে বেঁধে রাখে দুই বাংলা। সেই সোনার বাংলা জ্বলছে। শয়ে শয়ে মরছে মানুষ। লুঠ চলছে যত্রতত্র।
এই বাংলাকে মেনে নিতে কষ্টই হচ্ছে বাংলার শিল্পীদের। মাতৃভাষার টানে আজও দুই বাংলা নিজেদের আত্মিক যোগ অস্বীকার করতে পারে না। তা সেই যই কাঁটা তারের বেড়া থাক না কেন। মনের যোগে বাধা কোথায়। সাহিত্য থেকে শিল্প সব দিক দিয়েই দুই বাং বাংলা কেমন যেন আত্মিক টানে জড়িয়ে রয়েছে।

সেই বাংলাদেশের এই দশা মেনে নিতে কষ্ট হচ্ছে বাংলার শিল্পীদের। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যখন খবরল আসতে শুরু করেছে একের পর এক হিন্দু বাড়িতে হামলা হচ্ছে।। হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। একের পর এক মন্দির ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় টেলিভিশনের পর্দায় দেখে সত্যই অবাক হয়েছেন শিল্পীরা। ধর্ম তো কখনও দুই বাংলার মধ্যে আসেনি। তাহলে আজ কেন আসছে।
বাংলাদেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সব ঠিক হয়ে যাও লিখে গান গেয়েছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। অন্যদিকে স্বস্তিকা থেকে পরমব্রত ঋদ্ধি সেন সকলেই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। এই বিভৎসতার প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা।
কৌশিক সেনে ছেলে অভিনেতা ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, দেখলাম বাংলাদেশে এক হিন্দু কাউন্সিলারকে খুন করা হয়েছে। কাজল রায় নামে সেই কাউন্সিলরকে গতকাল নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। তার প্রতিবাদে ফরিদপুরের একটি ছবি শেয়ার করেছেন ঋদ্ধি সেন।
তাতে দেখা গিয়েছে একদল তরুণ ভারত সেবাশ্রম সঙ্ঘের সামনে বলে আছে। ছবিতে লেখা হয়েছে ফরিদপুরের রামকৃষ্ণ মিশন রক্ষার্থে আমরা আছি পাহারা দিচ্ছি। ফরিদপুর শহরের কোনও মন্দিরে অপ্রীতিকর ঘটনা ঘটতে দেব না। অভিনেতা পরমব্রতও সেই একই ছবি শেয়ার করেছেন।
ঋদ্ধি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ' এই ঘৃণা মানুষ চায় না। যারা চায় তারা আর যাই হোক নাগরিক নন। যে লুণ্ঠন, ধ্বংস আর ভুল ইতিহাসের পথে হাঁটার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তা বন্ধ হোক। দুই দেশের মাটি, জল, হাওয়ায় গতিপথ মিশে রয়েছেষ এই রাস্তায় সাম্প্রদায়িকতার কোনও জায়গা নেই। থাকতেও দেবেন না। দয়া করে এই ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়ান। '












Click it and Unblock the Notifications