Hina Khan: কর্কট রোগের সঙ্গে যুদ্ধ করছেন, কেমোর পর কেমন কাটল প্রথম শ্যুটিং সোশ্যাল মিডিয়ায় জানালেন হিনা
স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী হিনা খান। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেকথা। তার পর থেকে প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নিজের হেলথ আপডেট দিয়েছেন অভিনেত্রী। এমনকী প্রথম কেমো থেরাপিতে যাওয়ার ছবিও শেয়ার করেছিলেন তিনি।
তারপরে আবার শ্যুটিং শুরু করেছে। কেমো থেরাপির পর প্রথম শ্যটিং কেমন লাগছে তার অভিজ্ঞতা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের মেক আপের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন কেমোর সেলাই ঢাকার চেষ্টা করছেন।

ইয়ে রিস্তা কেয়া ক্যাহেলাতা হ্যায় টেলি সিরিয়াল দিয়ে প্রথম পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী হিনা খান। তারপরে বিগ বস শো তাঁকে আরও জনপ্রিয়তা দিয়েছিল। এরপর একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। অভিনয়ও করেছেন একাধিক সিরিয়ালে।
হঠাৎ করে কয়েকদিন আগে হিনা খান জানান তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন অভিনেত্রী। তারপরেই জানা যায় এই দুঃসংবাদ। এই খবরটি জানিয়ে তিনি বলেছিলেন লড়াইয়ের জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত লড়ে যেতে চান তিনি।
তারপরে সোশ্যাল মিডিয়ায় নিজের চুল কেটে ফেলার ভিডিও শেয়ার করেছিলেন হিনা। কেমো থেরাপির জন্য চুল কাটে ফেলতে হয়েছে তাঁকে। সেসময় তাঁর মা কান্নায় ভেঙে পড়লেও হিনা খান নিজেকে শক্ত রেখেছিলেন। নিজের লম্বা ঘন চুল ছোট ছোট বেনি করে কেটে রেখেছেন তিনি।
প্রথম কেমো থেরাপির কষ্টের কথাও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন হিনা খান। আবার কাজে ফিরেছেন তিনি। মাথায় উইগ পরে মেকআপ করেছেন তার সঙ্গে কেমোর ক্ষত মেক আপ করে ঢাকা হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হিনা লিখেছেন অনেকেই অনেক অসুখের মাঝে কাজ চালিয়ে যান। আমিও ভাল থাকতে চাই। তাই কাজে ফিরে এসেছিল। কাজের মধ্যেই আমি আমার স্বপ্নগুলোর সঙ্গে বাঁচতে পারি। এই কাজই আমাকে বাঁচার শক্তি যোগায় বলে লিখেছেন অভিনেত্রী।
তিনি আরও লিখেছেন যে অভিনয় শুরু করলেও তিনি চিকিৎসার মধ্যে থাকলেও সবসময় হাসপাতালে থাকেন না। সাধারণ জীবন যাবন করতে পারেন। সেকারণেই তিনি কাজে ফিরতে পেরেছেন। তাই যেটা তাঁকে আনন্দ দেয় এবং আনন্দে রাখে সেদিকেই নজর দিতে চাইছেন তিনি।












Click it and Unblock the Notifications