এক সময়ে রূপ যৌবনে মাত করেছেন বলিউড, ৯০ -এর দশকের এই নায়িকাদের এখন কেমন দেখতে জানেন

একবার ফিরে দেখা যাক নব্বইয়ের দশকের সেই সুন্দরী অভিনেত্রীদের যাঁরা এক সময়ে রূপের মোহে ফ্যানাদের ভুলিয়ে রেখেছিলেন। কেমন আছেন তাঁরা? এখন কেমনই বা দেখতে তাঁদের? দেখে নেওয়া যাক।

মুম্বই মায়ানগরীতে স্বপ্ন গড়তে ,আর স্বপ্নকে বাঁচতে প্রতিদিন আসেন বহু মানুষ। তাঁদের মধ্যে কেউ ছুঁতে পারেন স্বপ্নকে আর কেউ তা পারেন না। আশা নিরাশার এই দোলাচল মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিদ্যমান। বলিউডও প্রতিদিন দেখে সাফল্য। আর ব্যার্থতার নতুন নতুন খতিয়ান।[আরও পড়ুন:সেক্স নিয়ে এ কী মন্তব্য করলেন এই সুন্দরী অভিনেত্রী, তোলপাড় দক্ষিণী মিডিয়া]

বলিউডে এরকম বহু অভিনেত্রী রয়েছেন, যাঁদের গ্ল্যামারের ঝলক এক কালে মাত করে দিতে তাঁদের ভক্তদের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রূপ যৌবন আর আগের মতো না থাকায় , এখন আর তাঁদের মুখে সেভাবে পড়েনা ফ্ল্যাশ বাল্বের ঝলকানি। একবার ফিরে দেখা যাক নব্বইয়ের দশকের সেই সুন্দরী অভিনেত্রীদের যাঁরা এক সময়ে রূপের মোহে ফ্যানাদের ভুলিয়ে রেখেছিলেন। কেমন আছেন তাঁরা? এখন কেমনই বা দেখতে তাঁদের? দেখে নেওয়া যাক।[আরও পড়ুন:এই কাণ্ড করে ফেললেন সইফ কন্যা সারা, শেষে জনসমক্ষে লজ্জায় মুখ ঢাকতে হল]

ময়ুরী কঙ্গো

ময়ুরী কঙ্গো

সইদ মির্জার 'নসিম' ফিল্ম দিয়ে তাঁর কেরিয়ার শুরু। এরপর যুগল হংসরাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন 'পাপা কেহতা হ্যায়' ছবিতে ' । তবে ফিল্মে সেভাবে তিনি নিজের কেরিয়ার তৈরি করতে না পারায় চলে আসেন ছোটপর্দায়। একসময়ের মিষ্টি এই নায়িকাকে দেখলে এখন চেনাই দায়!

মীনাক্ষি শেষাদ্রী

মীনাক্ষি শেষাদ্রী

'চাঁদনী', 'দামিনী',' হিরো' ইত্যাদি বিখ্যাত ছবিতে তাঁর অভিনয় মাত করে দিয়েছিল দর্শক মন। এখনও তাঁর সেই অনবদ্য অভিনয় , আর পরিণত সারল্যে ভরা চেহারা দর্শকদের মনে গেঁথে রয়েছে। কিন্তু নিজের অভিনয় জীবন ছাড়ার পর একেবারে বদলে গিয়েছেন ৯০ দশকের এই ডাকসাইটে সুন্দরী। বর্তমানে বিয়ে করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে রয়েছেন।

অন্নু অগরওয়াল

অন্নু অগরওয়াল

'আশিকি' ছবির অন্নু অগরওয়ালকে মনে আছে ? ছবির নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অন্নু। কিন্তু বর্তমানে তাঁকে দেখতে একেবারে পাল্টে গিয়েছে। ছবি না দেখে চিবচে পারবেন না যে এই মহিলাই সেই অন্নু অগরওয়াল।

সোনাম

সোনাম

৯০ এর দশকে বলিউডকে তাঁর সম্মোহনে আকর্ষণ করে ছিলেন অভিনেত্রী সোনম। 'ত্রিদেব','আখরি আদালত' এর মতো বেশ কিছু ছবি করার পর তিনি লাইম লাইট থেকে অনেক দূরে চলে যান। কিছুদিন আগেই স্বামী রাজিভ রাইয়ের সঙ্গে ডিভোর্সের খবরে মিডিয়ার সামনে আসেন সোনম। ২৫ বছর পপর এই অভিনেত্রীর চেহারার পরিবর্তন দেখে অনেকেই হতবাক হয়ে যান।

সোনু ওয়ালিয়া

সোনু ওয়ালিয়া

কবীর বেদী অভিনিত 'খুন ভরি মাঙ্গ' অনেকেই দেখেছেন। ছবিতে আলাদা করে নজর কেড়েছিলেন অভিনেত্রী সোন ওয়ালিয়া। তৎকালীন সদ্য যৌবনা এই সোনুর বর্তমান ছবি দেখে বোঝা দায়, যে ইনিই সেই অভিনেত্রী।
সাম্প্রতিক কালে এক যৌন হেনস্থার অভিযোগে সোনু পুলিশে অভিযোগ দায়ের করতে গেলে, তাঁর ছবি ধরা পড়ে মিডিয়ায়।

কিমি কাতকর

কিমি কাতকর

অমিতাভ বচ্চনের 'চুম্মা চুম্মা' গানটি তো সকলেরই মনে রয়েছে। জানেন কি সেই গানে অমিতাভের সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে যাঁকে দেখা গিয়েছিল সেই কিমি কাতকরকে কেমন দেখতে এখন? বর্তমানে তিনি ফটোগ্রাফার শান্তনু শোরের সঙ্গে বিয়ে করে গোয়ায় থাকেন। আগের সেই ধারালো রূপ আর নেই কিম্মির। অনেক মোটা হয়ে গিয়েছেন তিনি. সাম্প্রতিক এক আর্ট শোতে তাঁকে দেখা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+