প্রায় চার বছর পর ফের ঝড় তুলতে আসছে কেজিএফ চ্যাপ্টার-২, প্রথম দর্শনেই বাজিমাত
প্রায় চার বছর পর ফের ঝড় তুলতে আসছে কেজিএফ চ্যাপ্টার-২, প্রথম দর্শনেই বাজিমাত
এবার বোধহয় দক্ষিণের ঝড়ে উড়েই যাবে বলিউড। একের পর এক ব্লকবাস্টার হিট আসছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। আর পুষ্পা, আরআরাআর যেভাবে সুনামির মত আছড়ে পড়েছে গোটা দেশে তা আর বলার কথাই নয়। আর এবার আরও কয়েকগুণ চড়ছে দর্শকদের উত্তেজনার পারদ। তার কারণ এবার হল কাঁপাতে আবার হাজির হচ্ছে কেজিএফ। এখনও পর্যন্ত অ্যাকশন ছবির তালিকায় প্রথম দিকেই রয়েছে এই সিনেমার নাম। আর এবার সেই পারদ আরও বেশি করে উপরে তুলতে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে কেজিএফ চ্যাপ্টার-২।

কেজিএফ চ্যাপ্টার ২
কেজিএফ গারোরা কে মেরে ফেলার পর কী হল? এই প্রশ্নই এতদিন নানা জল্পনার জন্ম দিয়েছিল সকল দর্শকদের মনে। আর সেই গল্প নিয়েই এবার ফের ঝড় তুলতে হাজির হচ্ছে কেজিএফ চ্যাপ্টার-২। ২০১৮ সালের ২১ ডিসেম্বর প্রথম পর্দায় আগমন হয়েছিল কেজিএফ-এর। আর সেখানেই তাবড় বলিউডের ছবি আর বক্স অফিস কালেকশনকে গুণে গুণে দশ গোল দিয়েছিল এই সিনেমা, আর তাই কেজিএফ চ্যাপ্টার-২ নিয়ে প্রথম থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে দেখা গেল কেজিএফ চ্যাপ্টার-২ প্রথম ঝলক।

ট্রেলারেই বাজিমাত
দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল সুপারহিট কেজিএফ সিক্যুয়েলের ট্রেলার। কেজিএফ চ্যাপ্টার ২তে আরও বেশি অ্যাকশন অপেক্ষা করে আছে। সেই সঙ্গে থাকছে যশের ভরপুর অ্যাকশন, যা দর্শকদের কাছে উপরি পাওনা। নির্ধারিত সময়েই মুক্তি পেল 'কেজিএফ চ্যাপ্টার ২'- এর ট্রেলার। আর সেই প্রথম দর্শনেই বাজিমাত দক্ষিণের এই অ্যাকশন ধর্মী ছবির। রিলিজ হতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শকদের মধ্যে। ট্রেলারেই দেখা গিয়েছে আদ্যপ্রান্ত অ্যাকশন।
কেজিএফ-এর ঘটনাক্রম
কেজিএফ চ্যাপ্টার ১-এ দেখা গিয়েছিল রকি নামের এক বালক তার মাকে পৃথিবীর সব সোনা এনে দেওয়ার কথা দেয়। আর সেই কথা রাখতে সে মুম্বইয়ের গোল্ড মাফিয়াদের কাছে সবরকম কাজ করে দেয়। অবশেষে সবকিছুকে পিছনে ফেলে সে প্রচুর অর্থ এবং ক্ষমতা দখল করে। শেষ পর্যন্ত অত্যাচারী মাফিয়াদের মেরে সে গোটা সোনার খনি দখল করে নেয়। আর এরপর কী হল, তা জানাতেই আসছে 'কেজিএফ চ্যাপ্টার ২'।

'কেজিএফ চ্যাপ্টার ২'-এর কলাকুশলী
সত্যি সময়টা খুব ভালোই যাচ্ছে দক্ষিণের অভিনেতা অভিনেত্রীদের। অল্লু অর্জুনের পুষ্পা, প্রভাসের 'রাধে শ্যাম' বা জুনিয়র এনটিআর রামচরণের 'আর আর আর' একের পর এক হিট সিনেমার পর এবার টক্কর দিতে আসছে যশের কেজিএফ। প্রশান্ত নীল পরিচালিত এই সনেমায় এছাড়াও প্রধান খল চরিত্রে দেখা যেতে চলেছে বলিউডের 'খলনায়ক' সঞ্জয় দত্তকে। আর এছাড়াও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে চলেছে রবীনা ট্যান্ডনকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রকাশ রাজ। পাশাপাশি আছেন অর্চনা জোইস, শ্রীনিধি শেট্টি প্রমুখ। আগামী এপ্রিল মাসেই অ্যাকশন ড্রামা মুক্তি পেতে চলেছে। হিন্দি ছাড়াও কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষাতে ছবি মুক্তি পাবে
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications