'ব্যোমকেশ থেকে কুলের আচার', ব্যাক টু ব্যাক আটটি বাংলা সিনেমা বক্স অফিস কাঁপাতে আসছে
আসছে ব্যাক টু ব্যাক বাংলা সিনেমা
করোনা আবহে বহুদিন বন্ধ ছিল সিনেমা হল। সেই কারণে অনেক সিনেমাই মুক্তি পায়নি এই সময়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতেই, একেতে মুক্তি পেতে শুরু করেছেন বাংলা ও হিন্দি সিনেমা। ২০২২ সালে এসভিএফের যে ছবি প্রকাশ পাবে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। চলতি বছরের এসভিএফের বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবি মুক্তি পেতে চলেছে। তার মধ্যে রয়েছে বাংলার মহা গোয়েন্দা ফেলুদা, ব্যোমকেশও। এছাড়াও একগুচ্ছ প্রতীক্ষিত সিনেমা আনতে চলেছে 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'। এককথায় এই বছর বিনোদনে দশে দশ বাংলার সিনে প্রেমীদের। একবার নজরে রাখা যাক'এসভিএফ'-এর আগামী সিনে তালিকার উপর।

দ্য একেন
ওটিটি প্লাটফর্মের পর এবার রুপালী পর্দায় চলেছেন একেনবাবু। ছবির নাম 'দ্য একেন'। চলতি বছরে ১৪ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে "দ্য একেন"। আর এই ফিল্মের শুভ মহরত এর ছবি প্রকাশ করেছিলেন একেনবাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী।
কুলের আচার
এই ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন মধুমিতা সরকার ও বিক্রম চট্টোপাধ্যায়। এসভিএফ প্রযোজনায় পাঁচ বছর পর বড় পর্দায় ছবিতে ফিরছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ৩ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এসভিএফ প্রযোজনায় কুলের আচার।

এক্সপ্রেম
প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে গাটছড়া বেঁধে ছবি বানাতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অর্জুন চক্রবর্তী, মধুরিমা বসাক, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাসের মতো অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে। আগামী ১৩ মে মুক্তি পেতে চলেছে ছবিটি।

খেলা যখন
পরিচালক অরিন্দম শীলের এবার জোরা সিনেমা আসতে চলেছে। আগামী ১ জুলাই মুক্তি পেতে চলেছে অরিন্দম শীলের 'খেলা যখন'। ছবিতে মিমি চক্রবর্তী ছাড়াও অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চ্যাটার্জী, অনিন্দ্য চ্যাটার্জী , হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলকনন্দা রায়, অসীম রায় চৌধুরীর মত তারকারা। এছাড়াও এই সিনেমায় দেখা যাবে আরও অনেক নতুন মুখকে।

ব্যোমকেশ
সত্য সন্ধান করতে ফের বড় পর্দায় আসতে চলেছেন বাংলার কমপ্লিট ম্যান ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশকে নিয়ে চতুর্থ ছবি করছেন অভিনেতা তথা পরিচালক অরিন্দম শীল। ব্যোমকেশ হিসাবে বড়পর্দায় আবার দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সত্যবতীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী সোহিনী সরকার। কিন্তু অজিতের চরিত্রে এবার নতুন মুখ। ঋত্বিকের বদলে এবার ব্যোমকেশের প্রিয় বন্ধুর চরিত্রে থাকছেন সুহোত্র মুখোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ আগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে।

কর্ণসুবর্ণে গুপ্তধন
গুপ্তধনের সন্ধানে এবং দুর্গেশগড়ের গুপ্তধন। বড় সাফল্য পেয়েছিলেন হিস্ট্রির প্রফেসর সোনাদা। ফের এক নতুন অ্যাডভেঞ্চারে নামতে চলেছেন তিনি। 30 সেপ্টেম্বর এসভিএফের প্রযোজনায়, ধ্রুব বন্দোপাধ্যায় এর পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে কর্ণসুবর্ণের গুপ্তধন। কর্ণসুবর্ণের গুপ্তধন'-এ সোনাদার ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক আবির চট্টোপাধ্যায়। আবিরের চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে এবং ঝিনুকের চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে।

বল্লভপুরের রূপকথা
২০২২-এ কাহিনিচিত্র পরিচালনায় হাতেখড়ি হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যর। ছবির নাম 'বল্লভপুরের রূপকথা', প্রযোজনায় থাকছে 'এসভিএফ'। তালিকা অনুযায়ী ২১ অক্টোবর ছবিটি মুক্তি পেতে চলেছে।

হত্যাপুরী
এবার ফের ফিরছে ফেলুদা। তবে নতুন রূপে। সন্দীপ রায় দ্বারা পরিচালিত, সত্যজিৎ রায়ের কাহিনী 'হত্যাপুরী' হল খুনের গল্প। যেখানে থ্রি মাস্কেটিয়ারর্স অর্থাৎ ফেলুদা, তোপসে আর লালমোহন বাবুর ছুটি রহস্যের জালে পরিবর্তিত হয়ে যায় যখন তাঁরা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত লাশ আবিষ্কার করেন। ফেলুদা বরাবরের মতোই অনুসন্ধিৎসু হয়ে, খুনের রহস্য উদঘাটনের জন্য তার অনুসন্ধান শুরু করেন। কেসের অগ্রগতির সঙ্গে সঙ্গে ফেলুদা, তোপশে এবং জটায়ু মামলার গভীরে অনুসন্ধান শুরু করার পর অন্ধকার সত্যের একটি রহস্যময় জাল প্রকাশিত হয়। আউট অ্যান্ড আউট ফেলুদা অ্যাডভেঞ্চার ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অপেক্ষা মিটিয়ে আসতে চলেছে। আর সেই সঙ্গে নতুন ফেলুদা কে হলেন সেই রহস্যের পর্দাও উঠবে।












Click it and Unblock the Notifications