সুহানার জন্মদিনে সোস্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিলেন গৌরি খান!
স্বাভাবিক ভাবেই মেয়ের ১৭তম জন্মদিন নিয়ে উৎসাহিত বাবা-মা শাহরুখ ও গৌরি খান। আর সেই উপলক্ষেই ইনস্তাগ্রামে সুহানার একটি ছবি পোস্ট করলেন গৌরি খান।আর এই ছবি ঘিরেই এখন উন্মাদনার পারদ তুঙ্গে সোস্যাল মিডিয়ায়।
আজ বলিউডের কিং খান শাহরুখ খানের একমাত্র মেয়ে সুহানা খানের জন্মদিন। ১৬ পেরিয়ে ১৭-য় পা দিলেন সুহানা। স্বাভাবিক ভাবেই মেয়ের ১৭ তম জন্মদিন নিয়ে উৎসাহিত বাবা-মা শাহরুখ ও গৌরি খান। আর সেই উপলক্ষেই ইনস্তাগ্রামে সুহানার একটি ছবি পোস্ট করলেন গৌরি খান। আর এই ছবি ঘিরেই এখন উন্মাদনার পারদ তুঙ্গে সোস্যাল মিডিয়ায়।
এই ছবির বিশেষত্ব হল এমন অনন্য রূপে কিন্তু আগে কখনও দেখা যায়নি শাহরুখ কন্যাকে। পোর্ট্রেট ছবিতে হাল্কা মেক আপে উজ্জ্বল সুহানা। এভাবে আগে দেখা যায়নি সুহানাকেই। আর এই ছবি দেখে থামতে পারছে না সোস্যাল মিডিয়া।
সুহানা, শাহরুখ-গৌরির দ্বিতীয় সন্তান। বড় ছেলে আরিয়ানের বয়স ১৯ বছর এবং ছোট ছেলে আব্রাম ৫ বছরের। সুহানা বর্তমানে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে নাম লিখিয়েছে। ভবিষ্যতে আরিয়ানের মতোই বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে সুহানারও।
শাহরুখের কথা অনুযায়ী, সুহানাও বলিউডে পা জমাতে চায়। সম্প্রতি সুহানা অভিনীত একটি নাটকের শর্ট ক্লিপ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শাহরুখ অবশ্য জানিয়েছেন পড়াশোনা শেষ করার পরই বলিউডকে পেশা হিসাবে নেবে সুহানা। তবে সুহানার এই ছবি দেখেই বোঝা যাচ্ছে বলিউডের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুহানা।
{promotion-urls}












Click it and Unblock the Notifications