শুটিং শুরু হামি ২–এর, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা লাল্টুরূপী শিবপ্রসাদের

শুটিং শুরু হামি ২–এর

২০১৮ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ–নন্দিতা পরিচালিত '‌হামি’‌। যা সেই সময় দারুণভাবে সাড়া ফেলেছিল। পাশাপাশি ছবি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল সেই ছবি। 'ভুটু' এবং 'চিনি'র পাশাপাশি 'লাল্টু বিশ্বাস'কে মনে ধরেছিল দর্শকের। তিন বছর পর আবারও ফিরতে চলেছে সেই ম্যাজিক। এবার আসতে চলেছে 'হামি ২’। তবে এবার একেবারে অন্যভাবে দেখা যাবে লাল্টু তথা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। নতুন ছবিতে নতুন পদবী ও নতুন পেশা নিয়ে ফিরছেন শিবপ্রসাদ।

শিবপ্রসাদের চরিত্র সম্পর্কে জানা যায়নি

শিবপ্রসাদের চরিত্র সম্পর্কে জানা যায়নি

এখানে উল্লেখ্য, এর আগে রামধনু ও হামি ছবিতেও লাল্টু চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। 'রামধনু'তে তাঁর চরিত্রের নাম ছিল লাল্টু দত্ত ও সেখানে তাঁর ছিল ওষুধের ব্যবসা। আর 'হামি' ছবিতে শিবপ্রসাদের চরিত্রের নাম ছিল লাল্টু বিশ্বাস সেখানে তাঁর ছিল ফার্নিচারের দোকানের ব্যবসা। তবে হামি ২ ছবিতে লাল্টর পদবী বা পেশা কি হতে চলেছে সেটা এখনও স্পষ্ট নয়। ছবি মুক্তি পাওয়ার পরই সেই তথ্য জানা যাবে বলে জানিয়েছেন শিবপ্রসাদ-নন্দিতার জুটি। মঙ্গলবার থেকেই এই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।

ফেসবুকে হামি ২–এর ঘোষণা

সম্প্রতি, ফেসবুকে '‌লাল্টু'‌-র সাজে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা-পরিচালক। 'হামি'-র মতো একই সাজে ফিরছে 'লাল্টু'। সঙ্গে লেখেন, '‌আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।' তার নীচে হ্যাশট্যাগে জুড়লেন ছবির নাম 'হামি ২'।

দারুণ সফল হয় হামি

আসলে হামি ছবির দুর্দান্ত সাফল্যের পর দাবি উঠেছিল হামি ২-এর। গত বছরই জানানো হামি ২-এর শুটিংয়ের তোড়জোড় করা শুরু হয়েছে। এমনকী ছবির পোস্টারও প্রকাশ করা হয়েছিল। তবে করোনা মহামারির ফলে সেসব পরিকল্পনা ভেস্তে যায়। এরপর এই বিষয়ে সরাসরি কিছু না জানালেও এই পরিচালক জুটির প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' প্রোডাকশনের তরফে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় 'হামি ২' এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। জানিয়ে রাখা ভালো, 'হামি' ছবির সব অভিনেতারাই থাকবেন এর সিক্যুয়েলেও। পাশাপাশি এক ঝাঁক নতুন মুখও দেখা যাবে। জানা গিয়েছে, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+