মুক্তির আগেই নিষিদ্ধ দীপিকা-হৃত্বিকের ফাইটার, কেন জেনে নিন
আর একদিন পরেই মুক্তি পাওয়ার কথা দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশনের সিনেমা ফাইটার। কিন্তু মুক্তির আগেই ছবি ঘিরে বিপত্তি। আরবের দেশগুলি নিষিদ্ধ করল ফাইটার ছবিটি। তবে সংযুক্ত আরব আমির শাহি বা দুবাইয়ে কিন্তু দেখা যাবে ছবিটি।
মধ্য প্রাচ্যের প্রায় সবদেশেই নিষিদ্ধ করা হয়েছে ফাইটারের মুক্তিতে। ছবিতে নাকি অত্যধিক মাত্রায় খোলামেলা পোশাক এবং যৌনতা দেখানো হয়েছে। সেকারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলি এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে সংযুক্ত আরব আমিরশাহি তাতে সামিল নয়। অর্থাৎ দুবাইয়ের বাসিন্দারা দেখতে পাবেন ছবিটি।

ইতিমধ্যেই প্রথম দিনের শোয়ের ১ কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। প্রায় সাড়ে তিন লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে ছবিটির। হৃত্বিক এবং দীপিকার প্রথম ছবি এটি। এর আগে একসঙ্গে তাঁদের অন্য কোনও ছবিতে দেখা যায়নি। যদিও সিদ্ধার্থ আনন্দের সঙ্গে একাধিক ছবি করেছেন দীপিকা এবং হৃত্বিক। গতবছরই দীপিকাকে নিয়ে পাঠান ছবিটি তৈরি করেছিলেন সিদ্ধার্থ আনন্দ।
এয়ারফোর্সের পাইলটের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা এবং হৃত্বিক। পাকিস্তানের জঙ্গি দমনের উপরে ছবিটি তৈরি করা হয়েছে। সেন্সর বোর্ড ২টি কাট করেছেন। দুটি সিনে আপত্তি জানিেয়ছিল সেন্সর বোর্ড। ছবিতে যৌনতা যাতায় ইউ এবং এ সার্টিফিকেট দিয়ে সেটায় ছাড়পত্র দেওয়া হয়েছে।
মোট ২ ঘণ্টা ৪৬ মিনিেটর ছবিটি। ২৫ তারিখ মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই ছবির ট্রেলর প্রশংসিত হয়েছে। একাধিক গান বেশ হিট করে গিয়েছে ছবিটির। হৃত্বিক-দীপিকার ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সিনেমা হলে বছরের প্রথম মেগা বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু মুক্তির আগেই এসেছে দুঃসংবাদ। আরবের দেশগুলি নিষিদ্ধ করেছে ছবিটির মুক্তি। তবে ভারতে তার কোনও প্রভাবই পড়বে না। প্রজাতন্ত্র দিবসের ছুিটতে চুটিয়ে দর্শকরা ফাইটার ছবিটি উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন পরিচালক।












Click it and Unblock the Notifications