দীপিকা ও রণবীরের 'আটরঙ্গ', বেঙ্গালুরুর রিসেপশনের কিছু মন কাড়া ছবি, যা মাত করল সকলকে
মাত হয়ে গেল বেঙ্গালুরু। গ্ল্যামার আর রূপের ঝলকে চোখ ঝলসে দিলেন দীপবীর। তাদের এমনভাবে দেখে সত্যি সত্যি হা বেঙ্গালুরু। বিয়ের পর এই প্রথম বেঙ্গালুরু-তে এসেছেন দীপিকা পাড়়ুকোন এবং রণবীর সিং।
মাত হয়ে গেল বেঙ্গালুরু। গ্ল্যামার আর রূপের ঝলকে চোখ ঝলসে দিলেন দীপবীর। তাদের এমনভাবে দেখে সত্যি সত্যি হা বেঙ্গালুরু। বিয়ের পর এই প্রথম বেঙ্গালুরু-তে এসেছেন দীপিকা পাড়়ুকোন এবং রণবীর সিং। সেদিক দিয়ে বলতে গেলে বিয়ের পর বউকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন রণবীর।
তাঁদের বিয়ে মানে যে গ্র্যান্ড সেলিব্রেশন হবে তা বুঝিয়েই দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বছরের গোড়া থেকেই বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছিল পাড়ুকোন পরিবার। নভেম্বর-এর ২১ তারিখে সেই প্রস্তুতি-র যেন চোখ ধাঁধানো প্রকাশ দেখল বেঙ্গালুরু। আর সেই সঙ্গে বলিউডের তারকা দম্পতির বিয়ের রিসেপশনের পারদের মাত্রাটাকেও প্রত্যক্ষ করল দীপবীর-এর তামাম ভক্তকূল।

সোনা রঙের শাড়ি আর রাজকীয় শেরওয়ানি
এ যেন এক রাজা- এক রানি। তাদের বিয়ের রিসেপশনের পোশাকে এমনটাই বোধ হচ্ছিল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং-কে দেখে।
|
সব্যসাচীর পোস্ট
বিয়ের রিসেপশন-এর সাজ সম্পূর্ণ হতেই ইনস্টাগ্রামে এমনই ছবি প্রকাশ করেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সেখানে আবার তিনি লেখেন দীপিকার পরনের এই শাড়িটি উজ্জ্বলা পাড়ুকোন বেঙ্গালুরু-র অঙ্গারি গ্যালেরিয়া থেকে নেওয়া।

দীপবীর-কে সাজালেন সব্যসাচী ও রোহিত
বেঙ্গালুরু-তে অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজে দীপিকা পাড়ুকোন-এর স্টাইল মেন্টেন করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। অন্যদিকে রণবীরের পোশাকের ডিজাইন করেছিলেন রোহিত বাল।

নববধূর সাজে দীপিকা
ট্র্যাডিশনাল জুয়েলারি আর সোনার রঙের শাড়িতে দীপিকা ছিলেন এক্কেবারে রাজরানির বেশে। সেই সঙ্গে গয়নায় থাকা সবুজ রঙ এবং খোঁপায় বাঁধা ফুল তাঁর রূপকে যেন আরও অন্যন্য করে তুলেছিল। দীপিকার পাশে রণবীর সিং ছিলেন একদম রাজবেশে। তাঁর শেরওয়ানি-র কালো রঙের বেস-এর উপরে ফুটিয়ে তোলা হয়েছিল এমব্রয়ডারির কাজ। এমনকী, পায়ের নাগরাই-তেও ছিল সেই ডিজাইন-এর ছোঁয়া।

দীপবীর-এর খুনসুঁটি
একসঙ্গে আছেন আর মজা করবেন না দীপবীর! তা কেমন কথা। অতিথি ভর্তি রিসেপশনেই দীপিকার শাড়ির আঁচল খুলে তা নিয়ে মজা শুরু করেন রণবীর সিং।

করজোড়ে দীপিকা ও রণবীর
অতিথিরা আসতেই বারবার এমনভাবেই পোজ দিতে হল তারকা দম্পতিকে।
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মানেই 'এনার্জি'-র বিস্ফোরণ। যা ধরা পড়ল রিসেপশনে।

আনলিমিটেড এনার্জি
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং মানেই 'এনার্জি'-র বিস্ফোরণ। যা ধরা পড়ল রিসেপশনে।
|
রিসেপশনের পোজ
বিয়ে মানেই ক্য়ামেরার ঝলকানি। আর ক্যামেরার ব্যস্ততায় বারবার পোজ দিতে হয় নবদম্পতিকে। আর ঠিক সেভাবেই ক্যামেরার সামনে বারবার ধরা দিতে হল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-কে।












Click it and Unblock the Notifications