পুষ্পা থেকে বাহুবলী, দক্ষিণী তারকাদের পেছনে থাকা এই ভয়েস ওভার শিল্পীদের চিনে নিন
দক্ষিণী তারকাদের পেছনে থাকা এই ভয়েস ওভার শিল্পীদের চিনে নিন
আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকেই তা বক্স অফিসে দারুণভাবে সাফল্য অর্জন করেছে এবং ওটিটি প্ল্যাটফর্মে পাঁচটি আঞ্চলিক ভাষায় (তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও হিন্দিতে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে) রাজ করছে। বিশেষ করে হিন্দি ভাষায় এই ছবি ইতিমধ্যেই বলিউডের বাজারকে ডাউন করে দিয়েছে এবং অবিশ্বাস্য প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই সাফল্যকে পুঁজি করে 'আলা বৈকুণ্ঠপুরমুলু’র নির্মাতারা ঠিক করেছেন যে এই সিনেমার হিন্দি সংস্করণ আনা হবে। আল্লু অর্জুন, পুজা হেগড়ে ও টাবু অভিনীত এই সিনেমাটি হিন্দিতে ডাবিং করে তা প্রজাতন্ত্র দিবসের দিন অর্থাৎ ২৬ জানুয়ারি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। যদিও এই সিনেমাটি হিন্দিতেও তৈরি হয়েছে শেহজাদা নাম দিয়ে, যেখানে অভিনয় করবেন কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন।
দক্ষিণী সিনেমাগুলি হিন্দিতে ডাব করার রেওয়াজ বহুদিন ধরেই প্রচলিত। কিন্তু এই অসামান্য সফলতার পেছনে কাদের কন্ঠস্বর থাকে জানেন?আজ, আমরা সেইসব শিল্পীদের কথা জানব যাঁরা সাম্প্রতিক সময়ে দক্ষিণের সবচেয়ে বড় ব্লকবাস্টারগুলির জন্য হিন্দিতে ডাব করেছেন। পুষ্পা থেকে বাহুবলী, হিরোদের পেছনে থাকা হিন্দি কন্ঠস্বরগুলি কাদের আসুন জেনে নিই।

শ্রেয়াস তলপড়ে
পুষ্পা ছবির হিন্দি সংস্করণে আল্লু অর্জুনের হয়ে কন্ঠ দিয়েছেন বলিউডের শ্রেয়াস তলপড়ে। হিন্দি সংস্করণে তাঁর কন্ঠ সকলের ভালো লেগেছে বলে সম্প্রতি তিনি তাঁর ভক্তদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'ধন্যবাদ পনাদের সকলের ভালোবাসার জন্য! আমার কন্ঠস্বর পুষ্পা হিন্দিতে যে ধরনের সাড়া পেয়েছে তাতে আমি খুশি। আল্লু অর্জুন কি দারুণ রেকর্ড ধামাকা।'

সঙ্কেত মাত্রে
ভয়েসওভার শিল্পী হিসাবে অন্যতম জনপ্রিয় হলেন সঙ্কেত মাত্রে। তিনি সূর্যের সুরারাই পোত্রু, কাপ্পান, জয় ভীম ও আরও অনেক কিছু সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্পে নিজের কন্ঠস্বর দিয়েছেন। সঙ্কেত স্থায়ীভাবে আল্লি অর্জুন, মহেশ বাবু, রাম পোত্থিনেনি ও জুনিয়র এনটিআরের হিন্দি সংস্করণ সিনেমায় কন্ঠ দেন। সঙ্কেত তাঁর কন্ঠ দিয়েছেন আল্লু অর্জুনের হয়ে ডিজে, সররাইনোডু, এস/ও সত্যমূর্তি, ইত্যাদিতে। মহেশ বাবুর সিনেমা দ্য রিয়্যাল তেওয়ার, দ্য রিয়্যাল টাইগার ও এনকাউন্টার শঙ্করের সিনেমার হিন্দি সংস্করণে কন্ঠ শোনা গিয়েছে সঙ্কেতের।

শরদ কেলকার
টেলিভিশন ব্যক্তিত্ব হিসাবে এবং এর পাশাপাশি ভয়েসওভার ও ডাবিং শিল্পী হিসাবে যথেষ্ট পরিচিত শরদ কেলকার। বলিউডে শরদের যথেষ্ট চাহিদা রয়েছে এবং এটি প্রমাণ করার জন্য তার একটি দুর্দান্ত জীবনবৃত্তান্ত রয়েছে। দক্ষিণের তথা বলিউডের ব্লকবাস্টার সিনেমা বাহুবলীতে প্রভাসের হয়ে কন্ঠ দেন শরদ। এর পাশাপাশি ম্যাড ম্যাক্স: ফিউরি রোড, এক্সোডাস: গডস অ্যান্ড কিং, দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ, এক্স-মেন অ্যাপোক্যালিপস, গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি সহ অন্যান্য আরও অনেক ছবির ভয়েসওভারের প্রস্তাব রয়েছে শরদের ঝুলিতে। মজার বিষয় হল, শরদ প্রকাশ করেছিলেন যে তিনি শুধুমাত্র ভয়েসওভারের জন্য অডিশন দিয়েছিলেন যাতে তিনি এসএস রাজামৌলির সঙ্গে দেখা করতে পারেন।

রাজেশ কাভা
দক্ষিণী অভিনেতা বিজয়ের হয়ে বহু সিনেমায় কন্ঠ দিয়েছেন রাজেশ কাভা। সুপার হিরো শেহনশাহ থেকে তিরুমালাই সিনেমার হিন্দি সংস্করণে বিজয়ের হয়ে ডাবিং করেছেন রাজেশ। এছাড়াও তিনি ঠাঙ্গা মগনের হিন্দি সংস্করণে ধনুশের হয়ে কন্ঠ দিয়েছিলেন। এর পাশাপাশি সিঙ্গম ২, লিঙ্গা ১ ও ব্রহ্মোৎসবমে রাজেশ কাভার কন্ঠ শোনা গিয়েছে।

মনোজ পাণ্ডে
দক্ষিণী অভিনেতা রানা ডাগ্গুবাতির আনুষ্ঠানিক ভয়েস ওভার শিল্পী হলেন মনোজ পাণ্ডে। বাহুবলী, কৃষ্ণা কা বদলা সহ অনেক ছবিতেই মনোজ পাণ্ডের গলা রানা ডাগ্গুবাতির কন্ঠে শোনা গিয়েছে।

বিনোদ কুলকার্নি
রিবেল, কান্দিরেগা, দুসুকেলথা, আর্য ২, পাওয়ার সহ আরও অনেক দক্ষিণী ছবির হিন্দি ভার্সনে ব্রহ্মানন্দমের গলায় শোনা গিয়েছে বিনোদ কুলকার্নির কন্ঠ। তবে এবার দেখার পালা আলা বৈকুণ্ঠপুরমুলু সিনেমায় কার গলায় কোন অভিনেতা বা ভয়েসওভার শিল্পীর কন্ঠ শোনা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications