(ছবি) ১ বছররে জন্মদিনে ছেলে রিয়ানের সঙ্গে মা জেনেলিয়ার মিষ্টি মধুর মুহূর্ত!
বলিউডের স্টার কিডদের মধ্যে জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখের ছেল রিয়ান যে অন্যতম মিষ্টি বাচ্চা তা নিয়ে কোনও সন্দেহই নেই। ঠিক একবছর আগে আজকের দিনেই জেনেলিয়ার কোল আলো করে জন্ম নিয়েছিল রিয়ান। [(ছবি) দেখে নিন জন্মদিনে আদুরে আব্রামের এক্সক্লুসিভ ছবি]
ছেলে রিয়ানের প্রথম জন্মদিনে তাই একটু আবেগে ভাসলেন মা জেনেলিয়া। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছেলের সঙ্গে একাধিক মিষ্টি মধুর মূহূর্তের ছবি পোস্ট করে রিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। [(ছবি) আরাধ্যা বচ্চনের জন্মদিনে খুদে তারকারা]
এই ছবিগুলি দেখতে ক্লিক করুন নিচের স্লাইডগুলিতে।

প্রথম জন্মদিন
জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখের ছেলে রিয়ান। ২০১৪ সালের ২৫ নভেম্বর জন্ম। আজ একবছরের জন্মদিন রিয়ানের।

জেনেলিয়া-রিয়ান
মা জেনেলিয়ার সঙ্গে খেলার মুহূর্তে ছোট্ট রিয়ান। ১ বছরের রিয়ানের সঙ্গে জেনেলিয়াও যেন বাচ্চা হয়ে গিয়েছেন।

দীপাবলিতে
দীপাবলিতে এই ছবিটি টুইটারে পোস্ট করেছিলেন জেনেলিয়া। আর সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন। ছেলেকে প্রথম শিক্ষা দিচ্ছে বাবা। শেখাচ্ছে সবকিছুর উপরে সম্মান।

ঠাকুমার সঙ্গে
রিয়ানের তখন ১০ মাসের। রীতেশ এই ছবিটি পোস্ট করে লিখলেন কিছু মুহূর্ত অমূল্য হয়। যখন রিয়ান ঠাকুমাকে আদর করছে।

মুহূর্ত
শ্বাশুড়ি বৈশালি দেশমুখ ও ছেলে রিয়ানের সঙ্গে জেনেলিয়া ডিসুজা। এই ছবিটিও টুইটারে পোস্ট করেছিলেন জেনেলিয়া।

পিকচার পারফেক্ট
রীতেশ ও জেনেলিয়ার সঙ্গে তাঁদের ছোট্ট রাজকুমার রিয়ান। এই ছবি একেবারে পিকচার পারফেক্ট।












Click it and Unblock the Notifications